- মুকাদ্দামা
- হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)-এর খলীফা হাটহাজারী মাদ্রাসার সাবেক মোহতামেম হযরত মাওলানা আব্দুল ওহাব (রহঃ)-এর অভিমত
- ফেনী আলীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা ওবায়দুল হক সাহেবের অভিমত
- মুফতীয়ে আযম বাংলাদেশ
- হযরত মাওলানা ফয়জুল্লাহ ছাহেব (রহঃ)-এর অভিমত
- মোমেনশাহী বড় মসজিদের ইমাম হযরত মাওলানা ফয়জুর রহমান ছাহেবের অভিমত
- সিলেট বন্দর বাজার জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোঃ ইবরাহীম আলী ছাহেবের অভিমত
- সিলেট এদারায়ে কওমিয়ার ছদর শায়খে কৌড়িয়া হযরত মাওলানা আব্দুল করীম ছাহেবের অভিমত
- খাদেমুল ইসলাম জামায়াতের প্রবীণ মোবাল্লেগ মোজাহেদে আযমের খাছ খাদেম হযরত মাওলানা ফজলুর রহমান ছাহেবের অভিমত
- ঈমানের প্রকারভেদ
- অনুকরণ ও অন্বেষণ
- ধর্মই প্রকৃত সত্যের মাপকাঠি
- গোড়ার কথা
পরিপূর্ণ বাস্তব রূপ দান করেন এবং কালামে পাকে জলদগম্ভীর স্বরে ঘোষণা দিয়া বলেন-
اليوم اكملت لكم دينكم و اتممت علیکم نعمتی
ورضيت لكم الاسلام دينا – (القرآن – )
অর্থ: অদ্যকার দিনে (দশম হিজরী জিলহজ্জ মাসের ৯ তারিখে আরাফার ময়দানে বিদায় হজ্জে) আমি পূর্ণ করিয়া দিলাম তোমাদের জন্য তোমাদের ধর্মকে (আল্লাহর প্রেরিত জীবন বিধানকে) এবং তোমাদের জন্য আমার অনুগ্রহের দানকে শেষ সীমা পর্যন্ত সমাপ্ত করিয়া দিলাম আর ইসলামকে (অর্থাৎ আল্লাহ্র প্রেরিত জীবন-বিধান আল্লাহর অনুগ্রহের শেষ সীমার সমাপ্তি রূপায়িত হইয়াছে যে ইসলামের মধ্যে সেই ইসলামকে) তোমাদের ধর্মরূপে, জীবন বিধানরূপে এবং তোমাদের চরম মুক্তি, চরম শান্তি, চরম সাফল্য এবং চরম উন্নতির পন্থারূপে মনোনীত ও নির্ধারিত করিলাম।
অতঃপর আল্লাহ্ তা’আলা ইসলামের দুশমনদের সমস্ত চক্রান্তের সমস্ত আশাকে নিরাশ করিয়া ঘোষণা দিলেন-
انا نحن نزلنا الذكر وانا له لحافظون – (القرآن -)
অর্থ: আমিই এই স্মারকলিপিকে অবতীর্ণ করিয়াছি এবং আমিই ইহার হেফাজতের ভার গ্রহণ করিয়াছি। কাজেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র যতই সুদূরপ্রসারী হউক না কেন আল্লাহর হেফাজতের মোকাবেলায় সকল চক্রান্তই ধূলিসাৎ হইয়া যাইতে বাধ্য। ইসলামের সহিত শত্রুতা করিয়া নিজের কপাল পোড়ানো ছাড়া অন্য কিছুই লাভ করিবার নাই।