ভুল সংশোধন

«<
9
>»
☰ সূচিপত্র ∨
📑 সূচিপত্র

কামেলে-মোকাম্মাল মোজাহেদে আযম আল্লামা হযরত মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহঃ) ছদর ছাহেব হুযুরের নিকট সান্নিধ্যে সুদীর্ঘ প্রায় তিনটি যুগ আমি কাটাবার সুযোগ পেয়েছিলাম।

আল্লাহ্ পাকের লাখো-কোটি শোকর-এত দীর্ঘ সময়ের নেক ছোহবতে আমার জেন্দেগীকে বন্দেগীরূপে ফলপ্রসূ করার সুবর্ণ সুযোগ হাতে পেয়েও দীর্ঘ সময়ের ব্যবধানে তাঁর অবর্তমানে আমি এখন মুরব্বীহীন হওয়া সত্ত্বেও হক কথা প্রকাশে অটল, হুযূরের নির্দেশমত উম্মতের নিকট সত্য প্রকাশে বদ্ধপরিকর।

১৯৬৯ সনে আমার মোরশেদ মোজাহেদে আযম (রহঃ)-এর ইনতেকালের পূর্ব মুহূর্তে অর্থাৎ ১৯৬৭ সনে মওদুদীয়াত বিরোধী সার্বজনীন কিতাব ‘ভুল সংশোধন’ লেখার কাজ সম্পন্ন করে মূল পাণ্ডুলিপিসমূহ প্রকাশার্থে আমার হাতে তুলে দেন এবং তাঁর নির্বাচিত দেশবরেণ্য হক্কানী ওলামায়ে কেরামের মত সংগ্রহ করার জন্য আমাকে তাঁদের নিকট পাঠান। সে মতে আমি সারাদেশ ঘুরে বিখ্যাত আলেমগণের নিকট হইতে উহা সংগ্রহ করে হুযূরের কাছে পৌঁছাই।

অতঃপর ইহার প্রথম মুদ্রণ কার্য আমি অধমের মাধ্যমে সম্পন্ন করে দ্বীন ইসলাম পিপাসু সুধী পাঠকের খেদমতে পেশ করি।

জীবন সায়াহ্নে স্বজাতির কাছে আমার দেলী তামান্না, হক পিপাসু মুসলিম উম্মত যেন আহলে ছুন্নত ওয়াল জামায়াত বিরোধী মওদুদী সাহেবের আক্বীদা বিধ্বংসী ছাহাবায়ে কেরামের সমালোচনাপূর্ণ লিখিত বই-পুস্তক পড়া এবং তার প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামীর খপ্পর থেকে সদা-সর্বদা সজাগ-সতর্ক থাকেন।

ফজলুর রহমান

৪/১০/৯০ ইং

الحمد لله رب العلمين والصلوة والسلام على رسوله سيد المرسلين خاتم النبيين وعلى اله واصحابه اجمعين والعاقبة للمتقين .

ঈমানের প্রকারভেদ

ঈমান দুই প্রকার: ঈমানে তাহক্বিক্বী ও ঈমানে তাকুলিদী। দুই প্রকার ঈমানই আল্লাহর নিকট মকুবুল (গ্রহণযোগ্য)। ঈমানে তাকলিদী নিরাপদ কিন্তু নিম্নস্তরের; ঈমানে তাহক্বিক্বী উচ্চস্তরের, কিন্তু বিপজ্জনক।

আমাদের প্রিয় নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম বলিয়া গিয়াছেন–

ستفترق امتى ثلاثا وسبعين فرقة كلهم في النار الا واحدة . (ترمذى ج ص ابن ماجة

«<
9
>»