- মুকাদ্দামা
- হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)-এর খলীফা হাটহাজারী মাদ্রাসার সাবেক মোহতামেম হযরত মাওলানা আব্দুল ওহাব (রহঃ)-এর অভিমত
- ফেনী আলীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা ওবায়দুল হক সাহেবের অভিমত
- মুফতীয়ে আযম বাংলাদেশ
- হযরত মাওলানা ফয়জুল্লাহ ছাহেব (রহঃ)-এর অভিমত
- মোমেনশাহী বড় মসজিদের ইমাম হযরত মাওলানা ফয়জুর রহমান ছাহেবের অভিমত
- সিলেট বন্দর বাজার জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোঃ ইবরাহীম আলী ছাহেবের অভিমত
- সিলেট এদারায়ে কওমিয়ার ছদর শায়খে কৌড়িয়া হযরত মাওলানা আব্দুল করীম ছাহেবের অভিমত
- খাদেমুল ইসলাম জামায়াতের প্রবীণ মোবাল্লেগ মোজাহেদে আযমের খাছ খাদেম হযরত মাওলানা ফজলুর রহমান ছাহেবের অভিমত
- ঈমানের প্রকারভেদ
- অনুকরণ ও অন্বেষণ
- ধর্মই প্রকৃত সত্যের মাপকাঠি
- গোড়ার কথা
আল্লাহর সন্তুষ্টি লাভ; নেক, পুণ্য, ছওয়াব আল্লাহর সন্তুষ্টি লাভেরই নাম এবং পাপ, বদী, গুনাহ আল্লাহর অসন্তুষ্টিরই নাম। আল্লাহর সন্তুষ্টি (পুণ্য বা ছওয়াব) বড়ও হয় ছোটও হয়। কিন্তু যে ছোট পুণ্যকে, আল্লাহর ছোট সন্তুষ্টিকে উপেক্ষা করে সে অতি শীঘ্র বড় পুণ্য আল্লাহর বড় সন্তুষ্টি হইতেও বঞ্চিত হইয়া পড়ে।
পাপ (আল্লাহর অসন্তুষ্টি) বড়ও হয় ছোটও হয়।
পাপ অগ্নিস্ফুলিঙ্গের মত। ঘরের চালে যদি অন্যান্য বড় অগ্নিখণ্ডগুলিকে নিভাইয়া ক্ষুদ্র একটি স্ফুলিঙ্গকে রাখিয়া দেওয়া হয় তাহা যেমন অল্পক্ষণে বিরাট অগ্নিশিখায় পরিণত হইয়া ঘরকে জ্বালাইয়া ভস্ম করিয়া দেয় তদ্রূপ বড় বড় পাপ বাদ দিয়া কেহ যদি ছোট পাপ করিতে থাকে তবে এই ছোট পাপও ঐ অগ্নিস্ফুলিঙ্গের মত তাহাকে বিপথে ধ্বংসের পথে টানিয়া নিয়া জাহান্নামে নিক্ষেপ করিয়া ধ্বংস করিয়া দেয়।
গোড়ার কথা
সে আজ প্রায় চার হাজার বৎসর পূর্বের কথা। হযরত ইব্রাহীম আলাইহিচ্ছালাম আল্লাহর নির্দেশে কা’বা শরীফের ঘর তৈয়ার করিয়া দিলেন। কা’বা শরীফের ঘর হইয়াছে আদি হইতে বিশ্ব স্রষ্টা মহাপ্রভু আল্লাহর তরফ হইতে বিশ্বমানবের জন্য বিশ্ব প্রভুর মিলন লাভের সাধনার জন্য স্বয়ং প্রভু নির্ধারিত মূল কেন্দ্রীয় ঘর। এই কেন্দ্রীয় ঘর যখন ছিল না, তখন স্থানটি ছিল ঘাস-পানি লোকজনবিহীন ধু-ধু বালুকাময় মরুভূমি। তখন হযরত ইব্রাহীম আলাইহিচ্ছালাম দুগ্ধপোষ্য শিশু তনয় ইসমাঈলকে এবং তাঁহার মাতাকে এই বলিয়া রাখিয়া আসিলেন-
رب انی اسکنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك
المحرم – (القرآن .)
অর্থঃ হে প্রভু! ঘাস-পানিবিহীন মরুভূমিতে আমার কলিজার টুকরা চোখের পুতুলীকে তোমার মঞ্জুরী ও সম্মানদানকৃত ঘরের কাছে রাখিয়া গেলাম।
এইভাবে এক মশক পানি ও এক থলি খেজুর দিয়া তিনি সুদূর শাম দেশে প্রায় তিন শত মাইল দূরে চলিয়া গেলেন।
আল্লাহ্ তা’আলা হযরত ইব্রাহীম আলাইহিচ্ছালামকে বিভিন্নভাবে পরীক্ষা করেন-প্রথমতঃ