ভুল সংশোধন

«<
9
>»
☰ সূচিপত্র ∨
📑 সূচিপত্র

পথভ্রষ্টতার বেড়াজাল হইতে মুক্ত করিয়াছেন।

মোঃ ওবায়দুল হক উফিয়া আনহু খাদেম, মাদ্রাসায়ে আলীয়া, ফেনী

১৩ নভেম্বর, ১৯৬৮ ইং

মুফতীয়ে আযম বাংলাদেশ

হযরত মাওলানা ফয়জুল্লাহ ছাহেব (রহঃ)-এর অভিমত

আলহামদু লিল্লাহ। আমি মাওলানা শামছুল হক সাহেব ফরিদপুরীর লিখিত ‘ভুল সংশোধন’ নামক পুস্তকখানার বিভিন্ন স্থানের আলোচনা ও বিষয়বস্তুর সারমর্ম দেখিয়াছি। উহা মওদুদী সাহেবের ওছুলী ভুলের প্রতিবাদে নেহায়েত ছহীহ দলীলের উদ্ধৃতিসহ লেখা হইয়াছে। দোয়া করি আল্লাহ্ পাক এই পুস্তিকাখানি কবুল করেন এবং আপন বান্দাগণকে উহা দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন।

ইহা ধ্রুব সত্য কথা যে, মাওলানা মওদুদী সাহেব একজন ‘আজাদ খেয়ালের’ মানুষ। তাহার প্রাণে না ছাহাবা রাযিয়াল্লাহু তায়ালা আনহুমগণের আজমত ও বুযর্গী আছে, না ওলামায়ে মোজতাহেদীন ও মোহাদ্দেছীন মহাসম্মানিত ব্যক্তিগণের প্রতি কোন শ্রদ্ধা বা কদর ও ইজ্জত আছে।

এই প্রকার ব্যক্তিদের ছোহবতে এবং এদের জামায়াতে শরীক হওয়া জীবন ধ্বংসকারী বিষ তুল্য। হযরত মোজাদ্দেদে আলফে ছানী রহমাতুল্লাহি আলাইহির বাক্য ‘বেদয়াতীর সংসর্গ কাফেরের সংসর্গের চেয়ে অতিশয় জঘন্য ও ক্ষতিকারক।’

আসল কথা এই যে, মওদুদী সাহেব এবং তাহার ন্যায় অন্যান্য আজাদ খেয়ালের লোক যাহারা তাহারা কোন মোহাক্কেক দ্বীনদার মোত্তাকী, মোহাদ্দেছ ও ফকীহ বা ফেকাহ শাস্ত্রবিদগণের নিকট হইতে এল হাছেল করেন নাই বরং তাহাদের মত মতবাদী লোকের নিকট হইতেই বিদ্যা শিক্ষা করিয়াছেন। এই জন্য দ্বীন এবং শরীয়তের হাকীকত বা আসল বস্তু সম্বন্ধে তাহারা অজ্ঞ ও অনভিজ্ঞ।

আহকার ফয়জুল্লাহ উফিয়া আন্‌হু

২০ শাবান, ১৩৮৮ হিঃ

হাটহাজারী, চট্টগ্রাম।

মোমেনশাহী বড় মসজিদের ইমাম হযরত মাওলানা ফয়জুর রহমান ছাহেবের অভিমত

আলহামদু লিল্লাহ। আমার দোস্ত মাওলানা শামছুল হক সাহেব মওদুদী সাহেবের প্রতিবাদে ‘ভুল সংশোধন’ নামক যে পুস্তক লিখিয়াছেন উহা আমি পাঠ করাইয়া শুনিয়াছি এবং অতিশয় সন্তুষ্ট হইয়াছি। মাওলানার সমর্থনে যে ক্ষতি

«<
9
>»