সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস

«<
23
>»

লেখকের জবানবন্দি

প্রত্যেক লেখকই পাঠকের কাঠগড়ায় থাকেন। লেখকের বয়ান শুনে পাঠক সিদ্ধান্ত নেন। সমালোচনা-পর্যালোচনা করেন। ভালোমন্দ আর শুদ্ধ্যশুদ্ধি নির্ণয় করেন। লেখক হিসেবে তাই আমিও দাঁড়িয়েছি পাঠকের কাঠগড়ায়। আমি চাই পাঠক মূল বইয়ের হেরেমে প্রবেশের আগে তোরণে দাঁড়িয়ে কিছু কথা জেনে নিক। এখানে আমি আমার জবানবন্দি পেশ করব। বইটি রচনার প্রেক্ষাপট ও পেছনের কারণগুলো তুলে ধরব। সমাজ যখন নানারকম শিরক-বিদআত আর ধর্মহীনতায় আক্রান্ত হয়ে দিনদিন অসুস্থ আর রুগ্‌ণ হচ্ছে সেসময়ে এমন বিষয়ে কলম ধরে সময় খরচ করার যৌক্তিকতা কতটুকু সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরব। সাথে করব প্রয়োজনীয় আরও কিছু বাতচিত। তো চলুন শুরু করা যাক।

আজ থেকে ছয়-সাত বছর আগের কথা। আমি তখন হিদায়াতুন নাহু জামাত শেষ করে কাফিয়া জামাতের দোরগোড়ায় এসে দাড়িয়েছি। বয়সও খুব একটাবেশি না। তবে পাঠক হিসেবে ছিলাম মনোযোগী ও সত্যানুসন্ধিৎসায় আগ্রহী। কোথাও গেলে লাইব্রেরি সামনে পড়লে একবার হলেও ঢু মারতে ভুলি না। নতুন কোনো দারুণ বই চোখে পড়লে লুফে নিই। তারপর গোগ্রাসে গিলে ফেলি। এভাবেই চলছিল দিনকাল। তখনো আহলে হাদীস শব্দটির সাথে সেভাবে পরিচিত হয়ে উঠিনি।

সেবছরই রমজান মাসে তারাবী পড়ানোর উদ্দেশ্যে গেলাম কুমিল্লার বুড়িচংয়ে। কয়েক দিন অতিবাহিত হওয়ার পর একদিন বুড়িচং বাজারে গেলাম। ঘুরতে ঘুরতে একটা লাইব্রেরির সামনে এসে দাঁড়ালাম। বইয়ে ঠাসা পুরো দোকান। ছোট ছোট বই, বড় বড় বই, মাঝারি আকারের বই। শুধু বই আর বই। আমার তো দেখে তর সইছিল না। জলদি ঢুকে পড়লাম দোকানে। কিন্তু একী। এমন কিসিমের বইয়ের দেখা তো আমি আগে কখনো পাইনি। বাংলাবাজার থেকে শুরু করে পল্টনের ফুটপাত কোথাও আমার চষে বেড়ানোর বাকি নেই। কিছুদিন পরপরই সেসব জায়গায় যাওয়া হয়। নতুন কী কী বই এল খোঁজখবর নেওয়া হয়। কিন্তু এমন ভিন্নধর্মী বিষয়বস্তুর বইপত্র তো আগে কোনোদিন দেখিনি। বড় বড় চোখ করে তাই বইগুলো উল্টেপাল্টে দেখতে লাগলাম। আমার চোখ দিয়ে তখন আগ্রহের চাহনি চুইয়ে চুইয়ে পড়ছিল। পকেট হাতড়ে যা টাকা পেলাম সব টাকা দিয়ে বাছাই করা একগাদা বই কিনে আনলাম। সবগুলো বই-ই ছিল আমাদের দেশীয় আহলে হাদীসদের লেখা। কোনোটা আলেমদের, কোনোটা গাইরে আলেমদের। সেদিনই

«<
23
>»