আহলে হাদীসের শাব্দিক অর্থ
আহলে হাদীস শব্দটি মূলত একটি আরবী শব্দ। যার বিশুদ্ধ রূপ হলো আহলুল হাদীস )أهل الحديث(। ফারসি সম্বন্ধযোগে তাকে আহলে হাদীস বলা হয়ে থাকে। আর এই রূপটাই আমাদের সমাজে বেশি প্রচলিত। এখানে মূলত দুইটি শব্দ রয়েছে। একটি ‘আহল’ অন্যটি ‘হাদীস’। শুরুতেই শব্দ দুটির ভিন্নভিন্ন অর্থ )حد إضاف( আমরা জেনে নেব। তারপর সামনে এর পারিভাষিক অর্থ )حد اصطلاحی( নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
আহল (Ji) শব্দটি আরবীভাষায় একাধিক অর্থে ব্যবহৃত হয়। এক. পরিবার-পরিজন। যেমন: আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন,
وأمر اهلك بالصَّلاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا
অর্থাৎ, “আপনি আপনার পরিবার-পরিজনকে সালাতের আদেশ দিন এবং এর উপর অটল থাকুন।”” [8]
দুই. স্ত্রী। যেমন: হাদীসে এসেছে,
لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَتَى أَهْلَهُ قَالَ: بِسْمِ الله، اللهم جبينِي الشَّيْطَانَ، وَجَيْبِ الشَّيْطَانَ مَا رزقتنا، فَإِنْ قُدِر بينهما في ذلك ولد لم يضُرَّ ذَلِكَ الْوَلَدَ الشَّيْطَانُ أَبَدًا .
অর্থাৎ, “ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ (মিলনের উদ্দেশ্যে) তার স্ত্রীর কাছে এসে এই দোআ পড়ে,
بسم الله، اللهم جنبني الشَّيْطَانَ، وَجَيْبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
৪. সূরা ত্বা-হা: ১৩২