ভুল সংশোধন

«<
9
>»
☰ সূচিপত্র ∨
📑 সূচিপত্র

ভুল সংশোধন

মুজাহিদে আযম বাহরুল উলুম পীরে কামেলে-মোকাম্মেল আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর সাহেব হুজুর (রহ.)

প্রিন্সিপ্যাল, আল-জামেয়া লালবাগ, ঢাকা

আল-আশরাফ প্রকাশনী ৫০, বাংলাবাজার, ঢাকা-১১০০

খানকাহ্ শরীফ: গওহরডাঙ্গা মাদ্রাসা ফরিদপুর।

মুকাদ্দামা

প্রায় ১৮ বৎসর পর্যন্ত হযরত মাওলানা শামছুল হক সাহেব জামাতে ইসলামীকে নৈতিকভাবে সমর্থন করিয়া আসিতেছিলেন। ইহার পরে যখন মওদুদী সাহেবের ‘খেলাফত ও মুলুকিয়াত’ বইখানা হুজুরের হস্তগত হয় তখন উহা পড়িয়া দেখিয়া হুজুর অবাক হইয়া যান-অত্র বই খ্রীস্টান পাদ্রীদের, ইসলাম বিরোধীদের মূল গ্রন্থসমূহেরই বহিঃপ্রকাশ। হযরত ওছমান (রাঃ)-এর প্রতি মিথ্যা দোষারোপ, আশারায়ে মোবাশারা যে দশজন ছাহাবায়ে কেরাম (রাঃ)-এর প্রতি দুনিয়াতে থাকাকালীন হুজুর (সাঃ)-এর মাধ্যমে আল্লাহ্ পাক বেহেশতের সুসংবাদ দান করিয়াছেন, তাঁহাদের সম্বন্ধে মিথ্যা অপবাদ ইত্যাদি পড়িয়া ঐ সমস্ত কথা মিথ্যা, তাহা কোরান-হাদীসের দ্বারা প্রমাণ করিয়া ১৯৬৭সালে প্রফেসার গোলাম আযম, মাওলানা আব্দুর রহীম, মাওলানা ইউছুফ প্রমুখ জামাতি নেতাদের লালবাগে একত্র করিয়া হযরত মাওলানা বিশেষ অনুরোধ করেন যে, আপনারা মওদুদী সাহেবের দ্বারা এই সমস্ত বিষয় আলোচনা করিয়া যাহা মারাত্মক ভুল, ঈমান বিধ্বংসী, উহা সংশোধন করাইয়া নিন; অন্যথায় আমি জাতির দ্বীন ও ঈমানের হেফাজতের জন্য পুস্তকাকারে এই সমস্ত ভ্রান্ত আকিদা প্রকাশ করিতে বাধ্য হইব। কিন্তু অতীব দুঃখের বিষয়, ঐ ভুলগুলি মওদুদী সাহেব আর সংশোধন করেন নাই বরং ছলে-বলে-কৌশলে উহা প্রচার করিয়াই যাইতেছেন। পাকিস্তানে জামাতে ইসলামী ও অঙ্গ দল ইসলামী ছাত্র সংঘ এবং আল-বদর, আল-শাম্‌ নামে ইসলামী আন্দোলনের কাজ চালাইয়াছেন। বাংলাদেশ হইবার পরে অঙ্গ দল মসজিদ মিশন, ইসলামী ছাত্র শিবির কিছুদিন পরে আবার জামাতে ইসলামী নামেই সম্মিলিতভাবে সমাজে ইসলামী আন্দোলনের নামে ঐ ভুল প্রচার করিয়া যাইতেছেন। তখন মাওলান শামছুল হক সাহেবের পক্ষে আর বসিয়া থাকা সম্ভব ছিল না। তিনি সমস্ত দলিল-প্রমাণসহ একটি পুস্তক প্রণয়ন করিলেন

«<
9
>»