- মুকাদ্দামা
- হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)-এর খলীফা হাটহাজারী মাদ্রাসার সাবেক মোহতামেম হযরত মাওলানা আব্দুল ওহাব (রহঃ)-এর অভিমত
- ফেনী আলীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা ওবায়দুল হক সাহেবের অভিমত
- মুফতীয়ে আযম বাংলাদেশ
- হযরত মাওলানা ফয়জুল্লাহ ছাহেব (রহঃ)-এর অভিমত
- মোমেনশাহী বড় মসজিদের ইমাম হযরত মাওলানা ফয়জুর রহমান ছাহেবের অভিমত
- সিলেট বন্দর বাজার জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোঃ ইবরাহীম আলী ছাহেবের অভিমত
- সিলেট এদারায়ে কওমিয়ার ছদর শায়খে কৌড়িয়া হযরত মাওলানা আব্দুল করীম ছাহেবের অভিমত
- খাদেমুল ইসলাম জামায়াতের প্রবীণ মোবাল্লেগ মোজাহেদে আযমের খাছ খাদেম হযরত মাওলানা ফজলুর রহমান ছাহেবের অভিমত
- ঈমানের প্রকারভেদ
- অনুকরণ ও অন্বেষণ
- ধর্মই প্রকৃত সত্যের মাপকাঠি
- গোড়ার কথা
ও তাহা দেশের বহু হাক্কানী ওলামায়ে কেরাম দ্বারা অনুমোদন করাইয়া লইলেন। আমরা হযরত মাওলানা শামছুল হক সাহেবের ‘ভুল সংশোধন’ পুস্তকটির নিরীহ ধর্মপ্রাণ মুছলমানদের ঈমানের হেফাজতের জন্য বহুল প্রচারের মহান নিয়তে এক আল্লাহর উপরে ভরসা করিয়া অগ্রসর হইতেছি।
আল্লাহ্ আমাদের সহায়, আল্লাহর তরফের গায়েবী মদদই আমাদের সম্বল।
দোয়াপ্রার্থী খাদেমীন
রূহুল আমিন, ওবায়দুল হক
৪. ইন্দিরা রোড, ঢাকা।
হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)-এর খলীফা হাটহাজারী মাদ্রাসার সাবেক মোহতামেম হযরত মাওলানা আব্দুল ওহাব (রহঃ)-এর অভিমত
আলহামদু লিল্লাহ। মওদুদী সাহেবের প্রতিবাদে হযরত মাওলানা শামছুল হক সাহেব ‘ভুল সংশোধন’ নামক যেই রেছালাখানি লিখিয়াছেন উহা অতিশয় নির্ভরযোগ্য এবং প্রয়োজনীয়। আমি আশা করি পাঠকবৃন্দ উহা অধ্যয়ন করিয়া হেদায়েত পাইবেন এবং পথভ্রষ্টতা ও গোমরাহী হইতে বাঁচিতে পারিবেন।
আহকার আব্দুল ওহাব উফিয়া আনহু
খাদেম-হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম
১১/১২/৬৮ ইং
ফেনী আলীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা ওবায়দুল হক সাহেবের অভিমত
হামদ ও না’তের পর আরয-আমার নিকট হযরত মাওলানা শামছুল হক সাহেবের লিখিত ‘ভুল সংশোধন’ নামক পুস্তকের লিখিত কপি নিয়া মোঃ ফজলুর রহমান সাহেব আসিয়াছেন। উহার বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা শুনিলাম। এই পুস্তক জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মওদুদীর ওছুলী ভুলের প্রতিবাদে লিখিত। ইহা সুনিশ্চিত যে, মাওলানা শামছুল হক সাহেব যেরূপ সূক্ষ্ম তাহকীকের সহিত নির্ভরযোগ্য কেতাবের হাওয়ালা দিয়া আমীরে জামায়াতে ইসলামীর ভুলসমূহ দেখাইয়া দিয়াছেন তাহা তাঁহার পক্ষেই সম্ভব এবং তিনিই ইহার উপযুক্ত পাত্র। আল্লাহ্ পাক তাঁহাকে অফুরন্ত জাযা দান করুন। এখন মুসলমানগণের উচিত যদি জামায়াতে ইসলামীর আমীর মওদুদী সাহেব প্রকাশ্যরূপে ঐ ভুলসমূহ হইতে তওবা না করেন তাহা হইলে ঐ জামায়াতের সহিত সর্বপ্রকার সম্পর্ক বর্জন করিতে হইবে। আল্লাহর অসংখ্য শোকর যে, মাওলানা শামছুল হক সাহেবের আহলে ছুন্নত ওয়াল জামায়াতকে জামায়াতে ইসলামীর