ভুল সংশোধন

«<
9
>»
☰ সূচিপত্র ∨
📑 সূচিপত্র

ج ۲۹)

অর্থাৎ, অতি শীঘ্র আমার উম্মত ৭৩ (তেহাত্তর) ফেরকায় বিভক্ত হইয়া পড়িবে; তন্মধ্যে একটি জমায়েত হইবে নাজী অর্থাৎ বিনা শাস্তিতে বেহেশতী।

আর ৭২ (বাহাত্তর) ফেরকা হইবে নারী অর্থাৎ দোযখী।

অনুকরণ ও অন্বেষণ

অনুকরণ দুই প্রকার: সত্য অনুকরণ ও অন্ধ অনুকরণ। সত্য অনুকরণ বলে

যিনি সত্যকে বুঝিয়াছেন তাঁহাকে এবং তাঁহার প্রদর্শিত পথ ও মতকে যাচাই-বাছাই করিয়া উহার অনুসরণ করিয়া সত্য পথে চলাকে, ইহার দ্বারা মুক্তি ও নাজাত হাছেল হইবে এবং ইহাই প্রথম স্তরের উত্তম অনুকরণ। আর অন্ধ অনুকরণ বলে না বুঝিয়া অনুকরণ করাকে। অন্ধ অনুকরণ আবার দুই প্রকার: সত্যকে না বুঝিয়া অনুকরণ করাকেও অন্ধ অনুকরণ বলে, এটা জায়েয এবং ইহার দ্বারাও নাজাত হাছেল হইবে। দ্বিতীয় প্রকার অন্ধ অনুকরণ না বুঝিয়া বাতেল ও মিথ্যার অনুকরণ করা, এটাই অন্ধ অনুকরণ। ইহা জায়েয নহে, ইহা হারাম। ইহার দ্বারা নাজাত হাছেল হইবে না বরং ইহার কারণে অবশ্যই দোযখে

যাইতে হইবে। 1

অন্বেষণ দুই প্রকার: এক অন্বেষণে যদি সত্য পথ ধরিয়া চলে তবে

অন্বেষণকারী সত্যে পৌঁছে যায়, মনজেলে মকছুদ পেয়ে যায়; দ্বিতীয় অন্বেষণকারী পথে মারা যায়। সত্য অন্বেষণকারীর পথে মারা যাইবার কোনই আশঙ্কা থাকে না।

ধর্মই প্রকৃত সত্যের মাপকাঠি

তিনটি বিষয় মানুষের সামনেঃ (১) ধর্ম, (২) বিজ্ঞান এবং (৩) ইতিহাস। শেষোক্ত দুইটি মানব মস্তিষ্ক-প্রসূত জ্ঞান, কাজেই ভুল-প্রমাদ সম্বলিত। প্রকৃত সত্য ধর্ম-আল্লাহর জ্ঞান। আল্লাহ্র জ্ঞান নির্ভুল। কাজেই চোখ বুজিয়া আল্লাহ্র জ্ঞানের অনুসরণ করিয়া গেলে মানুষের পথভ্রান্ত হওয়ার বা পথে মারা যাওয়ার কোনই আশঙ্কা থাকে না। মানুষ এমনই সর্বনাশা জীব যে, সে তাহার কল্পনার দ্বারা এমন পবিত্র জিনিসেও অসংখ্য অগণ্য আঘাত হানাতে ত্রুটি করে নাই।

মানুষের জীবনের চরম ও পরম লক্ষ্য আল্লাহর মিলন লাভ; আল্লাহ্র মিলন অর্থ

«<
9
>»