- মুকাদ্দামা
- হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)-এর খলীফা হাটহাজারী মাদ্রাসার সাবেক মোহতামেম হযরত মাওলানা আব্দুল ওহাব (রহঃ)-এর অভিমত
- ফেনী আলীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা ওবায়দুল হক সাহেবের অভিমত
- মুফতীয়ে আযম বাংলাদেশ
- হযরত মাওলানা ফয়জুল্লাহ ছাহেব (রহঃ)-এর অভিমত
- মোমেনশাহী বড় মসজিদের ইমাম হযরত মাওলানা ফয়জুর রহমান ছাহেবের অভিমত
- সিলেট বন্দর বাজার জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোঃ ইবরাহীম আলী ছাহেবের অভিমত
- সিলেট এদারায়ে কওমিয়ার ছদর শায়খে কৌড়িয়া হযরত মাওলানা আব্দুল করীম ছাহেবের অভিমত
- খাদেমুল ইসলাম জামায়াতের প্রবীণ মোবাল্লেগ মোজাহেদে আযমের খাছ খাদেম হযরত মাওলানা ফজলুর রহমান ছাহেবের অভিমত
- ঈমানের প্রকারভেদ
- অনুকরণ ও অন্বেষণ
- ধর্মই প্রকৃত সত্যের মাপকাঠি
- গোড়ার কথা
হইয়াছিল ইনশাআল্লাহ এই পুস্তকের দ্বারা উহার ক্ষতিপূরণ হইবে। আমি আশা করি এই পুস্তক অতি সত্বর ছাপাইয়া জাতিকে সতর্ক করা হোক এবং বাতেল ফের্কার অপকারিতা হইতে নিজ দ্বীন ও ঈমানের হেফাজত করা হোক।
আহকার ফয়জুর রহমান
২৮ শাবান, ১৩৮৮ হিঃ
সিলেট বন্দর বাজার জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোঃ ইবরাহীম আলী ছাহেবের অভিমত
হামদ ও নাতের পর-হযরত মাওলানা শামছুল হক সাহেব অতিশয় দুর্বলতা ও অসুস্থতার মধ্যে থাকিয়াও মাওলানা মওদুদী সাহেবের কোরআন হাদীছের জ্ঞান সম্পর্কে দূরদৃষ্টির অভাব এবং সুষ্ঠু চিন্তার ভারসাম্যের অভাবে যে কুফল চিহ্নিত করিয়াছেন, উহা প্রশংসার যোগ্য। সুতরাং মওদুদী সাহেবের দলের সকল লোকগণ ন্যায় অবলম্বনের এবং অন্যায় বর্জনের পরিচয় দিবেন বলিয়া আমরা আশা রাখি।
হাকির মোঃ ইবরাহীম আলী
১৬/১১/৬৮ ইং
সিলেট এদারায়ে কওমিয়ার ছদর শায়খে কৌড়িয়া হযরত মাওলানা আব্দুল করীম ছাহেবের অভিমত
হামদ ও নাতের পর অত্র পুস্তকের প্রণেতা হযরত আল্লামা শামছুল হক ছাহেব বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বাতেল আক্বীদার অনুসারী আবুল আ’লা মওদুদী সাহেবের ঘৃণিত জঘন্য আক্বীদার যে প্রতিবাদ করিয়াছেন তাহা নিঃসন্দেহে বর্তমান সময়ের অতিশয় গুরুত্বপূর্ণ কর্তব্যের হক তিনি আদায় করিয়াছেন। আহলে ছুন্নত ওয়াল জামায়াত হযরত আল্লামা শামছুল হক ছাহেবের যতই প্রশংসা করুন না কেন তাঁহার শোকর আদায় হইবে না। এই পুস্তক হযরত আল্লামা শামছুল হক ছাহেবের খাঁটিত্বের ও এখলাছের জ্বলন্ত প্রতীক। ইহাকে তাঁহার পরকালের নাজাতের জরিয়া বা ওছিলা হিসাবে আল্লাহ্ পাক কবুল করিবেন বলিয়াই আমরা আশা রাখি। আমরা দোয়া করি, এই কেতাবখানা আল্লাহ্ কবুল করেন এবং ওলামায়ে কেরাম ইহার দ্বারা উপকৃত হইতে থাকেন।
আহকারুল আফকার আব্দুল করীম
১৬/১১/৬৮ ইং
খাদেমুল ইসলাম জামায়াতের প্রবীণ মোবাল্লেগ মোজাহেদে আযমের খাছ খাদেম হযরত মাওলানা ফজলুর রহমান ছাহেবের অভিমত
আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ, পীরে