ভুল সংশোধন

«<
9
>»
☰ সূচিপত্র ∨
📑 সূচিপত্র

নমরুদের আগুনের কঠোর পরীক্ষা, দ্বিতীয়তঃ দুগ্ধপোষ্য কলিজার টুকরা ছেলে এবং স্ত্রীকে মরুভূমিতে নির্বাসনের পরীক্ষা, তৃতীয়তঃ প্রাণাধিক পুত্রকে নিজ হাতে কোরবানীর পরীক্ষা, চতুর্থতঃ আল্লাহর ঘর পুনঃ নির্মাণের গুরুদায়িত্বের পরীক্ষা। এইভাবে বিভিন্ন কঠোর পরীক্ষায় ফেলিয়া সাফল্যের চরম শিখরে আরোহণ করাইয়া আপন খাছ মাহবুব বানাইয়া নেন।

ইহার পর হযরত ইব্রাহীম আলাইহিচ্ছালাম খোদার ঘর কা’বা শরীফকে সমস্ত পৃথিবীর জন্য মূল সত্য খোদায়ী ধর্মের মূল কেন্দ্র করিয়া বড় ছেলে হযরত ইসমাঈল আলাইহিচ্ছালামের উপর ইসলাম প্রচারের দায়িত্ব অর্পণ করেন। অবশ্য সমস্ত আফ্রিকা এবং ইউরোপে ইসলাম প্রচারের জন্য বায়তুল মোকাদ্দাসকে মূল কেন্দ্রেরই শাখা কেন্দ্ররূপে স্থাপন করিয়া দ্বিতীয় ছেলে হযরত ইসহাক আলাইহিচ্ছালামের উপর সেই শাখাকেন্দ্রের দায়িত্ব অর্পণ করেন। এইভাবে আল্লাহ্ তা’আলা হযরত ইব্রাহীম আলাইহিচ্ছালাম এবং তাঁহার সুযোগ্য পুত্রদ্বয়ের দ্বারা প্রাচ্যে এবং পাশ্চাত্যে ইসলাম প্রচারের ব্যবস্থা করিয়া ইসলামের বুনিয়াদকে মজবুত করিয়া গড়িয়া তোলেন। পবিত্র মক্কার এই মহাকেন্দ্রের পরিচালক আল্লাহ্র প্রতিনিধি হযরত ইব্রাহীম আলাইহিচ্ছালামের বংশেই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী সরওয়ারে কায়েনাত মাহবুবে দো-জাহান হযরত মুহাম্মদ মোস্তফা আহমদে মোজতাবা ছল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম জন্মগ্রহণ করেন। এই সমস্ত কথা এবং আমাদের প্রিয় নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম ধর্মের জন্য কোথায় কিভাবে হিজরত করিবেন এবং কিভাবে তথা হইতে দশ হাজার পবিত্রাত্মা-মহাত্মা আছহাব সমভিব্যাহারে মক্কা জয় করিবেন, এই সমস্ত কথা অতি স্পষ্টভাবে পূর্ববর্তী সমস্ত আছমানী কিতাবে ঘোষণা দেওয়া হইয়াছে, এমনকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লামের আছহাবগণ সর্বগুণে গুণান্বিত কত সুমহান চরিত্রের অধিকারী পবিত্রাত্মা-মহাত্মা হইবেন তাহাও বিস্তারিতভাবে সূত্র পরম্পরা ধারাবাহিকতার সহিত পূর্ববর্তী সমস্ত আছমানী কিতাবসমূহে উল্লেখ রহিয়াছে, যাহাতে শত্রুদের ইসলামের উপর বিন্দু পরিমাণও দাঁত বসাইবার সুযোগ না থাকে।

অতঃপর আমাদের হুযুর ছল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম এবং তাঁহার পবিত্রাত্মা সাথীদের দ্বারা চিরকালের জন্য আল্লাহ্ তা’আলা ইসলামের

«<
9
>»