- সাহাবায়ে কেরাম তারাবীহ কত রাকাত আদায় করতেন?
- হাদীস/আসারসমূহ
- ইমামগণের বক্তব্য
- উমার রাদিয়াল্লাহু আনহু তারাবীহ কত রাকাত চালু করেছিলেন?
- আসারসমূহ
- ইমামগণের বক্তব্য
- ইমাম তিরমিযী রহ. (২৬৯) বলেন-
- ইবনে তায়মিয়্যাহ রহ. এর দৃষ্টিতে উমার রা. এর প্রচলনকরা তারাবীহ’র রাকাত-সংখ্যা
- উমার রা. এর প্রচলনকরা তারাবীহ’র রাকাত-সংখ্যা এর ব্যাপারে ইমামগণের বক্তব্য
- ইমাম ইবনু আব্দিল বার্র মালেকী রহ. (৪৬৩) বলেন—
- ইমাম কাজী ইয়াদ্ব রাহিমাহুল্লাহ বলেন—
- প্রখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারী রহ. এর বক্তব্য
- ইমাম ইবনে কুদামাহ রহ. এর বক্তব্য
- ওয়ালী উদ্দীন ইরাকী রহ. বলেন-
- সালাফী শায়খদের দৃষ্টিতে সাহাবায়ে কেরামের তারাবীহ’র রাকাত-সংখ্যা
- সালেহ আল মুনাজ্জিদ
- মদীনায় জন্মগ্রহণকারী বিশিষ্ট মুহাক্কিক শায়খ ড. খালিদ আবদুল কারীম আল-আতরাশ
- সালেহ আল ফাওযান
- শায়খ আতিয়্যাহ আস-সালিম বলেন-
- মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব নজদী রহ. বলেন—
- বিন বায রহ. এর ফতোয়া
- সৌদি ফতোয়া বোর্ডের অবস্থান
সাহাবায়ে কেরাম তারাবীহ কত রাকাত আদায় করতেন?
হাদীস/আসারসমূহ
তারাবীহ’র ক্ষেত্রে সাহাবায়ে কেরামের আমল ছিলো ২০ রাকাত। সাহাবায়ে কেরাম ২০ রাকাত আদায় করতেন এ ব্যাপারে হাদিস গ্রন্থসমূহের বর্ণনা
عَنْ أَبِي الْحَسْنَاءِ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ ” أَمَرَ رَجُلًا أَنْ يُصَلِّيَ، بِالنَّاسِ خَمْسَ تَرْوِيحَاتٍ عِشْرِينَ رَكْعَةً“
অর্থ: হযরত আবুল হাসনা বলেন, আলী রা. এক ব্যক্তিকে পাঁচ তারবীহায় সাথে বিশ রাকাত পড়াতে হুকুম দিয়েছেন। [সুনানুল কুবরা: ৪২৯২, ৪৩৯৭, কানযুল উম্মাল: ২৩৪৭৪]
حدثنا إسحاق بن إبراهيم،عن عبد الرزاق، عن الثوري، عن اﻷعمش، عن زيد بن وهب، قال: كان عبد الله بن مسعود يصلي بنا في شهر رمضان فينصرف بليل قال اﻷعمش:كان يصلي عشرين ركعة و يوتر بثلاث
অর্থ: যায়েদ ইবনে ওয়াহাব বলেন, আব্দুল্লাহ ইবনে মাস’উদ রা. রামাদ্বান মাসে আমাদের নিয়ে সালাত পড়তেন। আমরা এতে রাত্র অতিবাহিত করে দিতাম। আ’মাশ বলেন, তিনি তিন রাকাত বিতর এবং বিশ রাকাত তারাবীহ পড়তেন। [মু’জামুল কবীর লিত-তাবারানী: ৯৫৮৮]
حدثنا ابن النمير، عن عبدالملك، عن عطاء، قال: أدركت الناس وهم يصلون ثلاثا وعشرين ركعة بالوتر
অর্থ: বিশিষ্ট তাবে’ঈ আতা ইবনে রাবী’আহ বলেন, আমি লোকদেরকে বিতরসহ তেইশ রাকাত তারাবীহ পড়তে দেখেছি। [মুসান্নাফে ইবনে আবী শায়বাহ: ৭৬৮৮] এখানে লোক বলতে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। ইউনুস ইবন ‘উবাইদ বলেন,
شهدت وقعة ابن الأشعث وهم يصلون في شهر رمضان وكان عبد الرحمن بن أبي بكرة صاحب رسول الله (صلى الله عليه وسلم) وسعيد بن أبي الحسن وعمران العبدي فكانوا يصلون بهم عشرين ركعة
“আমি রমযান মাসে লোকদেরকে দেখেছি। সাহাবী ‘আব্দুর রহমান ইবন আবী বাকরা (রা.), সা‘ঈদ ইবন আবিল হাসান ও ‘ইমরান ‘আব্দী তাদের ইমামতি করে ২০ রাক‘আত পড়াতেন।” (তারীখু দিমাশক: ৩৬/১৩)
عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ أَنَّ عَلِيًّا دَعَا الْقُرَّاءَ فِي رَمَضَانَ، فَأَمَرَ رَجُلًا مِنْهُمْ يُصَلِّي بِالنَّاسِ عِشْرِينَ رَكْعَةً، قَالَ وَكَانَ عَلِيٌّ يُوتِرُ بِهِمْ.
অর্থ: আবু আব্দির রহমান সুলামী বলেন, হযরত আলী রা. এক রামাদ্বানে কুরআনের হাফেযদের ডেকে তাদের থেকে একজনকে ২০ রাকাত তারাবীহ পড়াতে বললেন আর আলী রা. নিজে বিতর পড়াতেন। [মিনহাজুস সুন্নাহ: ৮/৩০৮] এ ব্যাপারে বাকি হাদিসগুলো ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু কত রাকাত চালু করেছেন পরিচ্ছেদে আসছে…
ইমামগণের বক্তব্য
প্রখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারী রহ. এর দৃষ্টিতে সাহাবায়ে কেরামের তারাবীহ’র রাকাত-সংখ্যা তিনি বলেন,
ﺃﺟﻤﻊ ﺍﻟﺼﺤﺎﺑﺔ ﻋﻠﻰ ﺃﻥ ﺍﻟﺘﺮﺍﻭﻳﺢ ﻋﺸﺮﻭﻥ ﺭﻛﻌﺔ
অর্থ: তারাবীহ’র সালাত ২০ রাকাতের ওপর সাহাবায়ে কেরামের ইজমা’ প্রতিষ্ঠিত হয়েছে। [মিরকাত শরহে মিশকাত: ৩/৩৪৬] এ ব্যাপারে ইমাম তিরমিযী রহ. (২৬৯) বলেন-
وَأَكْثَرُ أَهْلِ العِلْمِ عَلَى مَا رُوِيَ عَنْ عُمَرَ، وَعَلِيٍّ، وَغَيْرِهِمَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِشْرِينَ رَكْعَةً، وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ، وَابْنِ المُبَارَكِ، وَالشَّافِعِيِّ وقَالَ الشَّافِعِيُّ: >وَهَكَذَا أَدْرَكْتُ بِبَلَدِنَا بِمَكَّةَ يُصَلُّونَ عِشْرِينَ رَكْعَةً
অর্থ: সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মত সেটাই যা হযরত উমার, হযরত আলী রা. ও অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, আর তা হলো, ২০ রাকাত। এটিই ইমাম সুফয়ান সাওরী, ইবনুল মুবারক ও শাফে’ঈ রহ. এর মত। ইমাম শাফে’ঈ বলেন, আমাদের শহর মক্কায় আমি এমনটিই পেয়েছি যে, তাঁরা ২০ রাকাত তারাবীহ পড়তেন। [সুনানে তিরমিযী: ৩/১৬০] ইমাম ইবনে তায়মিয়্যাহ রহ. এর দৃষ্টিতে সাহাবায়ে কেরামের তারাবীহ’র রাকাত-সংখ্যা
إِنَّهُ قَدْ ثَبَتَ أَنَّ أبي بْنَ كَعْبٍ كَانَ يَقُومُ بِالنَّاسِ عِشْرِينَ رَكْعَةً فِي قِيَامِ رَمَضَانَ وَيُوتِرُ بِثَلَاثِ. فَرَأَى كَثِيرٌ مِنْ الْعُلَمَاءِ أَنَّ ذَلِكَ هُوَ السُّنَّةُ؛ لِأَنَّهُ أَقَامَهُ بَيْن الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَلَمْ يُنْكِرْهُ مُنْكِرٌ
নিশ্চয় এ কথা সুপ্রমাণিত যে, উবাই ইবনু কা‘ব রা. মানুষদের (সাহাবী ও তাবে’ঈ) নিয়ে ২০ রাকাত তারাবীহ ও ৩ রাকাত বিতর পড়তেন। এ জন্যই সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মত হচ্ছে বিশ রাকাত তারাবীই হচ্ছে সুন্নাহ। কেনোনা, তিনি মুহাজির ও আনসার সাহাবীগণের উপস্থিতিতেই বিশ রাকাত পড়িয়েছিলেন; তাঁদের কেউই এর উপর কোনো আপত্তি উত্থাপন করেননি।