লুবাব হাসান সাফওয়ান

লুবাব হাসান সাফওয়ান (Lubaab Hasan Safwaan) একজন অনুসন্ধানী লেখক ও তরুণ গবেষক। তিনি একাধারে লেখক, অনুবাদক, গবেষক এবং একজন সুদক্ষ কবি।

তাঁর জন্ম ১৯৯৭ সালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়।

শিক্ষাজীবন

তাঁর শিক্ষাজীবনের সূচনা হয় চরজব্বর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার নূরানী বিভাগে। সেখানে দ্বিতীয় জামাত সম্পন্ন করার পর তৃতীয় জামাত বন্ধ হয়ে যাওয়ায় তিনি ভর্তি হন নোয়াখালীর অন্যতম খ্যাতনামা বিদ্যাপীঠ ইহয়াউস সুন্নাহ (চটকিবাড়ি) মাদ্রাসায়।

সেখানে কৃতিত্বের সঙ্গে তৃতীয় জামাত শেষ করে তিনি একই মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হন। কয়েক পারা হিফজ করার পর যাতায়াতের সুবিধার্থে তিনি ভর্তি হন ফারুকা হাবিব আহমদিয়া (হিফজ) মাদ্রাসায়। সেখানে কৃতিত্বের সঙ্গে পবিত্র কুরআন মাজিদ হিফজ সম্পন্ন করেন।

এরপর তিনি ভর্তি হন বিখ্যাত বুজুর্গ মুফতি সাইফুল ইসলাম (হাতিয়া হুজুর রহ.)-এর সুযোগ্য ছাত্র মুফতি মুঈন উদ্দীন সাহেব (দা.বা.)-এর প্রতিষ্ঠিত বেগমগঞ্জস্থ ঐতিহ্যবাহী হাতিয়ার তর্জ-এর মাদ্রাসা ‘হামিউস সুন্নাহ দোয়ালিয়া’য়। সেখানে তিনি কিতাব বিভাগে ভর্তি হন এবং ২০২১ সালে এই মাদ্রাসা থেকেই দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। এছাড়া মাঝখানে তিনি ফেনীর বিখ্যাত ওলামা বাজার মাদ্রাসাসহ নোয়াখালীর নামকরা আরও কয়েকটি মাদ্রাসায় পড়াশোনা করেছেন।

২০২৩ সালে উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে তিনি মধ্য নোয়াখালীর ফয়জুল উলুম আহমদিয়া ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তাখাসসুস ফিল ফিকহ অধ্যয়নের পাশাপাশি তিনি শিক্ষকতার দায়িত্বও পালন করেন।

এরপর প্রায় দু’বছর তিনি ঢাকাস্থ ‘হাসানাহ পাবলিকেশন’-এ সিনিয়র সম্পাদক ও লেখক হিসেবে দায়িত্বরত ছিলেন। এর পাশাপাশি তিনি আয়াত প্রকাশনেও অনুবাদক হিসেবে কাজ করেছেন।