এছাড়াও এই তিনটি গ্রন্থকে কাটছাঁট ও সংযোজন-বিয়োজন করে তিনি আত-তানকীল নামক আলোচিত গ্রন্থটি লিখেন—যা ইমাম যাহিদ আল-কাউসারীর মৃত্যুর প্রায় এক যুগ পর প্রকাশিত হয়।
অন্যদিকে আল্লামা যাহিদ আল-কাওসারী রচিত ‘তারহীব’ গ্রন্থটির শক্তিশালী ভাষা এবং বিরোধীদের নির্বাক করে দেওয়া জবাবগুলো দেখে সৌদি আরবের আরেকজন সালাফি আলেম আব্দুর রাযযাক হামযাহ-এর মধ্যে ক্ষোভ জন্মায়। তিনি এটিকে সালাফী মর্যাদায় আঘাত হিসেবে গণ্য করেন। ফলস্বরূপ, তিনি ‘হাওলু তারহীব’ নামে একটি বিষাক্ত (ভাষাগত দিক থেকে) পুস্তিকা রচনা করেন। তিনি কাউসারীর যুক্তিগুলোকে বিনা দলিল প্রমাণে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে চিহ্নিত করেন এবং তাঁকে ‘সাহাবীদের সমালোচক’ হিসেবে অভিযুক্ত করেন।
তাঁর ভাষা এত জঘন্য যে খোদ সালাফিরাও এটা স্বীকার করে। স্বয়ং মু‘আল্লিমী তাঁর তানকীলের এক জায়গায় বলেন, এই লোকের জঘন্য ভাষা ব্যবহারের প্রতিবাদ সবার আগে আমিই করি। (এর প্রমাণ অন্য জায়গায় আসবে।)
মজার বিষয় হল, এই লোক ‘তানকীল’ এর ওপর বেশ কিছু টীকা লিখেছিলেন, যেখানে তিনি অত্যন্ত আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন। পরবর্তীতে গ্রন্থটি প্রকাশের সময় মু‘আল্লিমীর অজান্তেই টীকাগুলো গ্রন্থের মূল লেখার ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। যাহিদ আল-কাউসারীর প্রশ্নের মুখে এটা মু‘আল্লিমী নিজেই স্বীকার করেছেন।
এখানে চিন্তার বিষয় হল, এই আধুনিক যুগে লেখক এর জীবদ্দশাতেই টীকাকারের টীকাগুলো যদি মূল লেখার অংশ হয়ে যেতে পারে তাহলে সেই প্রাচীন যুগের কিতাবগুলোর কী অবস্থা হতে পারে যেখানে যে কেউই কিতাবগুলো নিজের হাতে লিখতে পারতো বা লিপিকরের মাধ্যমে নিজের মতো করে পাণ্ডুলিপি তৈরি করতে পারতো। আর এটাতো চরম বাস্তব যে, লেখকের নিজের হাতে তৈরি কোনো পাণ্ডুলিপি পাওয়াই যায় না। যা পাওয়া যায় তার অধিকাংশই লেখকের মৃত্যুর কয়েক দশক কিংবা শতক পরে কোন ছাত্রের দ্বারা লিখিত। এমন কি হাফেয যাহাবীর কোনো কোনো গ্রন্থের ওপর টীকাকারের