লিখিত টীকাগুলোও মূল লেখাতে মিশে গিয়েছিল, যা সুপ্রমাণিত।
যাইহোক, ইমাম যাহিদ আল কাউসারী রাহিমাহুল্লাহু এর ইনতিকালের বহু বছর পর প্রকাশিত, কুযুক্তিতে ভরপুর এই আত-তানকীল নামক গ্রন্থের জবাব দেওয়ার বিষয়ে আলেমগণ তেমন একটা প্রয়োজনবোধ করেননি। কারণ এভাবে পক্ষে-বিপক্ষে লিখতে থাকলে চক্রাকারে চলতেই থাকবে। তবুও কোনো কোনো মুহাক্কিক আলেম এর খণ্ডন লিখলেও অধিকাংশ এখনো অপ্রকাশিত রয়েছে। তন্মধ্যে উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ অন্যতম। আশা করি, তাঁর গ্রন্থটি প্রকাশিত হয়ে গেলে এ ব্যাপারে আর কোনো জবাব দেওয়ার প্রয়োজন থাকবে না।
তবুও এই অধম ক্ষুদ্র হয়েও সামান্য প্রচেষ্টা করেছে (প্রথমত বাংলায়), যাতে তাঁদের কাতারে থাকতে পারে যাঁরা সত্যের পক্ষে কলমযুদ্ধের মাধ্যমে বাতিলকে বিনাশ করেন এবং সত্যকে প্রতিষ্ঠা করেন। এবং এই উসিলায় তাদের দামান ধরে নাজাত লাভ করতে পারে।
লেখক (মু‘আল্লিমী রহ.) এর বক্তব্য:
﴿رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ﴾ [الحشر: ١٠]. أما بعد: فهذا كتاب «التنكيل بما في تأنيب الكوثري من الأباطيل»
‘হে আমাদের রব! আমাদেরকে এবং ঈমানের সাথে আমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে, তাদেরকে ক্ষমা করুন। আর যারা ঈমান এনেছে, তাদের প্রতি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি দয়ালু, পরম করুণাময়।’ (সূরাহ আল-হাশর: ১০)
আম্মা বা‘দ: এটি হলো ‘التنكيل بما في تأنيب الكوثري من الأباطيل’ (কাওসারী রচিত ‘তানীব’-এ থাকা বাতিলগুলোর ভয়ংকর শাস্তি/অপদস্থকরণ) নামক কিতাব।
পর্যালোচনা:
মু‘আল্লিমী (রহ.) তাঁর ভূমিকায় সূরাহ হাশরের একটি আয়াত উদ্ধৃত করেছেন— ‘‘আর যারা ঈমান এনেছে, তাদের প্রতি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না।’’
এই আয়াতের মাধ্যমে তিনি নৈতিক উদারতা এবং ঈমানদারদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে চেয়েছেন। অথচ এর ঠিক