পরেই তিনি তাঁর গ্রন্থের নাম হিসেবে উল্লেখ করেছেন ‘আত-তানকীল’ (যার অর্থ হলো, অপদস্থ করা, দমনমূলক আচরণ করা, কষ্ট দেওয়া, লাঞ্চিত করা, শাস্তিদান, দৃষ্টান্তমূলক শাস্তি, ভয়ানক শাস্তি ও কঠোর শাস্তি ইত্যাদি) এবং ইমাম কাওসারী (রহ.)-এর বক্তব্যকে ‘আবাতীল’ (মিথ্যা/বাতিল কথাবার্তা) বলে ঘোষণা করেছেন।
অথচ ‘বিদ্বেষহীনতা’ (لا غِلّ) এবং লাঞ্ছিত করা (تنكيل) এর মধ্যে চূড়ান্ত ভাষাগত ও নৈতিক বৈপরীত্য রয়েছে। সুতরাং পাঠকের মনে এই সন্দেহ তৈরি হওয়া অস্বাভিক নয় যে, লেখকের এই ‘বিদ্বেষহীনতা’র আকাঙ্ক্ষা কি প্রকৃত সত্য নাকি কেবলই বাহ্যিক আবরণ?
তাছাড়া কোনো নিরপেক্ষ সত্যসন্ধানী লেখক কখনোই এমন আক্রমণাত্বক শব্দ দিয়ে তার লেখা শুরু করতে পারেন না। কারণ, ইলমী জগতে বিতর্ক বা খণ্ডনের লক্ষ্য থাকে ইনসাফ ও তাসদীদ (সংশোধন), অথচ তিনি বইয়ের নামকরণের মাধ্যমেই এর থেকে লক্ষ্যভ্রষ্ট হয়েছেন।
এই আক্রমণাত্মক নামকরণ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, তিনি সত্য প্রতিষ্ঠার চেয়ে বেশি পক্ষপাত ও ব্যক্তিগত প্রতিশোধের দিকে ঝুঁকে পড়েছ
লেখকের বক্তব্য:
تعقّبتُ فيه ما انتقدته من كتاب «تأنيب الخطيب» للأستاذ العلامة محمد زاهد الكوثري مما يتعلق بالكلام في أئمة السنة ورواتها
এতে আমি উস্তায আল্লামা মুহাম্মাদ যাহিদ আল-কাওসারীর ‘তানীবুল খতীব’ গ্রন্থের সেই সমস্ত সমালোচনার জবাব দিয়েছি, যা সুন্নাহর ইমামগণ ও সুন্নাহর রাবীদের আলোচনা সংক্রান্ত।
পর্যালোচনা:
প্রথমত তিনি আল্লামা জাহিদ আল কাউসারী (রহ.)-কে সম্মানের সহিত উস্তায এবং আল্লামা সম্বোধন করেছেন। ফলে কেউ ভাবতে পারেন তিনি হয়তো খুব উত্তমভাষী ও উদারপন্থী সমালোচক। আসলে তা নয়, তিনি শুরুতে উত্তম সম্মোধন করেছেন। কারণ, আল্লামা জাহিদ আল কাউসারী তাঁর আত-তারহীব গ্রন্থে মুয়াল্লিমিকেও অতি উত্তম উপাধিতে— যেমন মুহাক্কিক, গবেষক, মুহাদ্দিস ইত্যাদির মত সম্মান সূচক শব্দে সম্মোধন করেছিলেন। সুতরাং এটা তাঁর স্বভাবগত বিনয় নয় বরং কেবলই কাউসারী রহ. এর উত্তম
ব্যবহারের