আনকালুত তানকীল বি-ইবতালিল আবাতীল

«<
15
>»

প্রতিফল। দ্বিতীয়তঃ তিনি এর মাধ্যমে নিজেকে নিরপেক্ষ ও উদারপন্থী প্রমাণ করার চেষ্টা করেছেন মাত্র, যদিও তিনি আদৌ নিরপেক্ষ ও উদারপন্থী নন। কিছুক্ষণ পরেই বিষয়টা প্রমাণিত হবে। কারণ, তিনি তার গ্রন্থের বহু জায়গায় আল্লামা কাওছারীকে জঘন্য ভাষায় আক্রমণ করেছেন। তার ব্যাপারে মূর্খ জাহেল, গোঁড়া, মিথ্যুক ইত্যাদির মত অশালীন শব্দ ব্যবহার করেছেন।

দ্বিতীয়ত: ‘সুন্নাহর ইমাম ও সুন্নাহর রাবী’ শব্দের অপব্যবহার

তিনি বলেছেন, আল্লামা কাওছারী রহ. নাকি সুন্নাহের ইমাম এবং সুন্নাহের রাবিদের সমালোচনা করেছেন। অথচ ইমাম কাওসারী (রহ.)-এর সমালোচনা ছিল ব্যক্তিবিশেষের দুর্বল/জাল বর্ণনা নিয়ে, যেগুলো ইমাম আবূ হানীফার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল। কিন্তু মু‘আল্লিমী এই ব্যক্তিবিশেষদের ঢালাওভাবে ‘সুন্নাহর ইমাম ও সুন্নাহর বর্ণনাকারী’ বলে নিরাপদ ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা করেছেন।

এর উদ্দেশ্য হলো, ইমাম কাওসারীর ইলমি খণ্ডনকে ‘সুন্নাহর বিরুদ্ধে’ আক্রমণ হিসেবে উপস্থাপন করা এবং এটা বোঝানো যে, ইমাম আবু হানিফা রহ. এর সমালোচনা যেমন তেমন কেউ নয় বরং সুন্নাহের ইমামরা এবং সুন্নাহের রাবীরাই করেছে।

অথচ এই সমস্ত সমালোচকদের অধিকাংশ ইমাম হওয়া তো দূরের কথা সাধারণ আলেম হওয়ারও যোগ্য ছিল না। তাদের মধ্যে না ছিল হাদিসের জ্ঞান আর না ছিল কুরআনের জ্ঞান। তারা ইমাম আবু হানিফার সমালোচনা করতে গিয়ে এমন সব জাহালাতপূর্ণ কথাবার্তা বলেছেন যা সরাসরি কুরআন-হাদিসের বিপরীত এবং কুফুরি মন্তব্য।

যেমন, তারা বলেছিল, ইমাম আবু হানিফা ইসলামের উপর জন্মগ্রহণ করেননি। অথচ কুরআন হাদিসের সুস্পষ্ট বক্তব্য হল “প্রত্যেক শিশুই ইসলামের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তাদের মাতা পিতারাই তাদেরকে বিভিন্ন ধর্মে বিভক্ত করে।” যেমন— আল্লাহ তা‘আলা পবিত্র কুরআনে অত্যন্ত শক্তিশালী ভাষায় ঘোষণা করেছেন যে, তিনি সকল মানুষকেই ‘ফিতরাত’ অর্থাৎ স্বভাবধর্ম ইসলাম-এর উপর সৃষ্টি করেছেন। কেউই মায়ের গর্ভ থেকে অমুসলিম হয়ে আসে না; বরং তার মাতা-পিতাই
তাকে

«<
15
>»