অমুসলিম বা ইয়াহুদি-খ্রিষ্টান বানায়। তিনি বলেন—
فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا ۚ فِطْرَتَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا ۚ لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
তুমি একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো। এটাই আল্লাহর ‘ফিতরাত’ —যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এটাই প্রতিষ্ঠিত ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ জানে না। [সূরাহ আর-রূম: ৩০]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الفِطْرَةِ ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ ، أَوْ يُنَصِّرَانِهِ ، أَوْ يُمَجِّسَانِهِ
প্রত্যেক নবজাতককেই ফিতরাত (স্বভাবধর্ম ইসলাম)-এর ওপর সৃষ্টি করা হয়। অতঃপর তার পিতা-মাতাই তাকে ইহুদী, খ্রিষ্টান বা অগ্নিপূজক বানায়। [শরহু মুশকিলিল আসার: ১৩৯৩। কানযুল ‘উম্মাল: ১৩০৬। বুখারী: ১৩৮৫। মুসলিম: ২৬৫৮]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন-
مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِه
এমন কোনো নবজাতক নেই যাকে (ফিতরাত) স্বভাবধর্ম ইসলাম-এর ওপর সৃষ্টি করা হয় না। অতঃপর তার পিতা-মাতাই তাকে ইয়াহুদী, খ্রিষ্টান বা অগ্নিপূজক বানায়। [কানযুল ‘উম্মাল: ১৩০৮। বুখারী: ৪৭৭৫]
তিনি অন্যত্র আরো বলেন—
ما من مولود إلا يولد على هذه الملة
প্রত্যেক নবজাতককেই এই মিল্লাত (ইসলাম) এর ওপর সৃষ্টি করা হয়। [মুসনাদে আহমদ: ৭৪৪৫]
হাদিসে কুদসিতে এসেছে—
وَإِنِّي خَلَقْتُ عِبَادِي حُنَفَاءَ كُلَّهُمْ وَإِنَّهُمْ أَتَتْهُمُ الشَّيَاطِينُ فَاجْتَالَتْهُمْ عَنْ دِينِهِمْ
নিশ্চয় আমি আমার সকল বান্দাকে একনিষ্ঠ (মুসলিমরূপে) সৃষ্টি করেছি। অতঃপর তাদের নিকট শয়তানদল এসে তাদেরকে তাদের দ্বীন হতে পথভ্রষ্ট করেছে। [কানযুল ‘উম্মাল: ১১৩০৬। মুসলিম: ২৮৬৫]
অর্থাৎ আল্লাহ তা’আলা প্রত্যেক শিশুকেই জন্মগতভাবে মুসলিমরূপেই সৃষ্টি করেন। গাফেলদেরকে সতর্ক করার জন্য তিনি কুরআন এবং হাদিসে কুদসি উভয়ের মাধ্যমে বিষয়টি সুস্পষ্ট করেছেন। অথচ ইমাম আবু হানিফা বিরোধীরা
নিজেদের