কুপ্রবৃত্তির কারণে কুরআনের আয়াতকেও অস্বীকার করে বসেছে। তারা বলে- ইমাম আবূ হানীফাহকে নাকি আল্লাহ তা‘আলা মুসলিম রূপে সৃষ্টি করেননি। না’ঊযুবিল্লাহ! যেমন— আহমদ বিন হাম্বলের পুত্র আব্দুল্লাহ বিন আহমদ তার গ্রন্থ উল্লেখ করেন—
لم يولد أبو حنيفة على الفطرة
আবূ হানীফাহকে ফিতরাত তথা স্বভাবধর্ম ইসলাম-এর ওপর সৃষ্টি করা হয়নি। [আস-সুন্নাহ: ১/২২] নাউজুবিল্লাহ।
আবার তাদেরকে কেউ কেউ তাঁকে মুশরিক বলেও আখ্যায়িত করেছে, অথচ কুরআন হাদীসের একাধিক স্থানে একজন মুমিনকে অমুসলিম (কাফের/মুশরিক) বলতে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। যেমন ঈমানের দাবিদারকে কাফির বলতে নিষেধ করে মহান আল্লাহ বলেন—
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا إِذَا ضَرَبْتُمْ فِي سَبِيلِ اللَّهِ فَتَبَيَّنُوا وَلا تَقُولُوا لِمَنْ أَلْقَى إِلَيْكُمُ السَّلامَ لَسْتَ مُؤْمِنًا
‘‘হে মুমিনগণ, যখন তোমরা আল্লাহর পথে যাত্রা করবে তখন যাচাই করবে এবং যে ব্যক্তি তোমাদেরকে সালাম দেবে, তাকে ‘তুমি বে-ঈমান’ (কাফির কিংবা মুশরিক) বোলো না। [সূরা নিসা: ৯৪]
বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত মুতাওয়াতির হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) বলেন—
إِذَا كَفَّرَ الرَّجُلُ أَخَاهُ فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا (إِنْ كَانَ كَمَا قَالَ وَإِلا رَجَعَتْ عَلَيْهِ)
যদি কোনো ব্যক্তি তার ভাইকে কাফির বলে, তবে এ কথা দু জনের একজনরে উপর প্রযোজ্য হবে। যদি তার ভাই সত্যিই কাফির না হয় তবে যে তাকে কাফির বলল তার উপরেই কুফরী প্রযোজ্য হবে। [বুখারী: ২২৬৩, ২২৬৪]
ঈমানের দাবিদারকে কাফির বলা হত্যার মতই পাপ। রাসূলুল্লাহ (ﷺ) বলেন:
مَنْ رَمَى مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَتْلِهِ
কোনো মুমিনকে কুফরীতে অভিযুক্ত করা তাকে হত্যা করার মতই অপরাধ। [বুখারী: ২২৮৭]
অথচ ইমাম বুখারীর বর্ণনা করেন—হাম্মাদ ইবনে আবী সুলাইমান নাকি বলেছেন, “আবূ হানীফা নামক মুশরিককে আমার পক্ষ থেকে জানাও যে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কারণ, সে বলে, কুরআন সৃষ্ট”। [আত-তারীখুল-কাবীর: ৪/১২৭]