আনকালুত তানকীল বি-ইবতালিল আবাতীল

«<
15
>»

এমন বহু সমালোচনা রয়েছে যা সরাসরি কুরআন-হাদিসের খেলাফ। তাহলে তারা কিভাবে সুন্নাহের ইমাম হয়, যাদের মধ্যে নূন্যতম কুরআন হাদিসের জ্ঞানটুকু নেই? আল্লাহ তায়ালার এক মহা ‘তানকীল’ এই যে, আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা বিদ্বেষীদেরকে এভাবেই কোরআন হাদিস বিমুখ করে দিয়েছিলেন।

বলা বাহুল্য, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহু এর ব্যাপারে অধিকাংশ সমালোচনাই এমন অযৌক্তিক, অতিরঞ্জিত এবং কুরআন হাদিস বহির্ভূত। সনদ তাহকিক করার আগেই এগুলো আকল এবং নকলের ভিত্তিতে বাতিল হয়ে যায়!

আর এই সমস্ত সমালোচনা বিভিন্ন বড় বড় ইমামের নাম দিয়ে প্রচারিত হলেও এগুলো আদৌ তাদের বক্তব্য না হওয়ার এটাই দলিল যে এগুলো কুরআন-হাদিসের খেলাফ!

সুতরাং এখানে দুটি অবস্থা: হয়তো মুয়াল্লিমি সাহেব তার এমন সব সমালোচকদেরকে সুন্নাহের ইমাম বলছেন, যাদের মধ্যে ন্যূনতম কুরআন হাদিসের জ্ঞানই ছিল না। অথবা এমন সব সুন্নাহের ইমামদেরকে তার সমালোচনার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছেন যারা আদৌ তাঁর সমালোচনা করেননি।

মূলত এই প্রেক্ষাপটে সুন্নাহের ইমাম শব্দের ব্যবহার সম্পূর্ণ অযৌক্তিক। কারণ সুন্নাহের কোনো ইমাম তার সমালোচনা করেননি। বরং তাঁদের নাম ব্যবহার করে তথাকথিত সুন্নাহের রাবিরাই এই কাজগুলো করেছে। আর যদি তাঁদের কেউ সমালোচনা করেও থাকেন সেটা ছিল একান্ত ভুল বোঝাবুঝি। আর ইমাম জাহিদ আল কাউসারী এমন সব ইমামদেরকে আক্রমণ করেননি। সুতরাং তিনি সুন্নাহের ইমামদেরকে আক্রমণ করেছেন এটা সম্পূর্ণ অবান্তর কথা।

দ্বিতীয়ত: মুয়াল্লিমী সাহেব যাদেরকে সুন্নাহের রাবি বলছেন, এসব রাবীদের অধিকাংশ প্রকৃতপক্ষে সুন্নাহের রাবী ছিলই না। তাছাড়া তৎকালীন যুগ অনুযায়ী যেকোনো আলিম বা ছাত্র কয়েকটা হাদিস বর্ণনা করতেই পারে, বরং না করাটাই অস্বাভাবিক। সুতরাং কয়েকটি হাদিস বর্ণনার মাধ্যমে কেউ সুন্নাহের ইমাম বা ছুন্নাহের রাবী হয়ে যায় না।

আমরা এখানে একটি প্রশ্ন করতে চাই, তা হলো, মুয়াল্লিমীর দৃষ্টিতে ইমাম আবু
হানিফা

«<
15
>»