কি সুন্নাহের ইমাম এবং সুন্নাহের রাবি ছিল না! অথচ সুন্নাহের প্রথম কিতাব তাঁর হাতেই সংকলিত হয়। আমাদের প্রবল ধারণা, নিশ্চয়ই মুয়াল্লিমী নিজেও তাঁকে সুন্নাহের ইমাম মনে করতেন। তো যদি তিনি সুন্নাহের ইমাম হন, তাহলে তার সমালোচনা কিভাবে বৈধ হলো! তাঁকে বিতর্কিত করা কিভাবে জায়েজ হলো! তিনি এত বড় সুন্নাহের ইমাম হওয়া সত্বেও যদি তাঁর সমালোচনা করা যায় এবং তার দোষ ধরা যায়। তাহলে তাঁর সমালোচনাকারীদের সমালোচনা কেন করা যাবে না? তারা কি তাঁর চেয়েও বড় সুন্নাহের ইমাম!
আর ইমাম আবু হানিফা (রহ) এর এত সমালোচনা সত্ত্বেও তিনি যদি আহলে এলেমদের নিকট অদ্যাবধি সুন্নাহের ইমাম হিসেবে কায়েম থাকতে পারেন, এবং তাঁর সমালোচনার কারণে যদি দ্বীনের কোনো ক্ষতি না হয় তাহলে তাঁর সমালোচনাকারীদের সমালোচনা করলে দ্বীনের বিরাট ক্ষতি হয়ে যাবে, সুন্নাহের ভিত্তি ধ্বংস হয়ে যাবে, এমন অবান্তর ধারণা কিভাবে তৈরি হতে পারে?
তৃতীয়ত: যদি ধরেও নিই যে, তাঁরা সুন্নাহের রাবি, তবুও এর মাধ্যমে তাঁরা সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে যান না এবং সমালোচনার উর্ধ্বেও হয়ে যান না। বরং সুন্নাহের রাবীরাই তো সমালোচিত হন। তারাই তো দুর্বল এবং মিথ্যাবাদী হন। নাকি তিনি বলতে চান যে হাদিসের ইমামগণ যাদের সমালোচনা করেছিলেন তারা সুন্নাহের রাবি ছিল না? সুতরাং কেউ সুন্নাহের রাবী হলেই যে তিনি সম্পূর্ণ সৎ হয়ে যাবেন ব্যাপারটা এমন নয়। কারণ সুন্নাহের (হাদীসের) বহু রাবী জাল-যইফ ও মুনকার হাদীস বর্ণনা করেছে! মিথ্যা কথা বলেছে। নইলে সুন্নাহের রাবী তথা হাদীসের রাবীদের মিথ্যুক, দুর্বল, যঈফ, মুনকারুল হাদীস বলা হয় কেন?
সুন্নাহের রাবীরা যদি নির্দোষ হতেন তাহলে তাদের সমালোচনায় এত বড় বড় জারহের (রাবী-সমালোচনা) গ্রন্থগুলো কেন রচিত হলো! কেন রিজাল শাস্ত্রের ইমামগণ ও মুহাদ্দিসগণ সুন্নাহের রাবীদের
সমালোচনা