আনকালুত তানকীল বি-ইবতালিল আবাতীল

«<
15
>»

করে খন্ডের পর খন্ড পৃষ্ঠার পর পৃষ্ঠা রচনা করেছিলেন! তারা কি সুন্নাহর রাবী ছিলেন না?

আর এটাতো অনস্বীকার্য যে এ রাবীরাই রাসুলের নামে মিথ্যা হাদিস তৈরি করেছে। হাদিসের মধ্যে তাদলীস করেছে, দুর্বল হাদিস বর্ণনা করেছে, তাদের হাদিস দুর্বল হয়েছে। তাদের কারণে হাদিস মুনকার হয়েছে এবং তারাই আপত্তিকর হাদিস বর্ণনা করেছে। তাহলে যারা রাসূলের নামে মিথ্যা কথা রচনা করতে পারে তারা রাসূলের একজন উম্মতকে নিয়ে মিথ্যা রচনা করবে না এর নিশ্চয়তা কী!

চতুর্থত: আল্লামা জাহিদ আল কাউসারী নিজ থেকে কোন কিছুই বানিয়ে বলেন নি, এবং নিজের তৈরি করা শব্দেও সমালোচনা করেননি বরং তিনি ইমামদের বক্তব্যগুলোই উল্লেখ করেছেন। তো এ কারণে তিনি যদি দোষী হন তাহলে তার আগে দোষী হবে রিজাল শাস্ত্রের ইমামগণ। মুয়াল্লিমী সাহেব রিজাল শাস্ত্রের ইমামদের বিরুদ্ধে কোন গ্রন্থ রচনা করেছেন কি? তারাও তো সুন্নাহের রাবিদের সমালোচনা করেছে!

পঞ্চমত: সুন্নাহের ইমাম ও সুন্নাহর রাবী তো শুধু আবু হানিফার সমালোচনাকারী ও তার বর্ণনাকারীগণ নয় বরং ইমাম আবু হানিফা (রহ) নিজেও সুন্নাহের একজন মহান ইমাম। তাহলে লেখক মহোদয় সুন্নাহের ইমাম আবু হানীফাহর পক্ষে কেন কলম ধরলেন না!

লেখকের বক্তব্য:

غير عامد إلى ذبٍّ عن الإمام أبي حنيفة ولا خلافه

তবে এই কিতাব রচনার ক্ষেত্রে আমার উদ্দেশ্য ইমাম আবূ হানীফা (রহ.)-এর পক্ষ নেওয়া বা তাঁর বিপক্ষে যাওয়া নয়।

পর্যালোচনা:

মু‘আল্লিমীর ‘নিরপেক্ষতা’র দাবির অসারতা

মু‘আল্লিমী রহ. এর এই উদ্বোধনী বক্তব্যের সবচেয়ে বড়ো দ্বিচারিতা হল ‘এই কিতাব রচনার ক্ষেত্রে আমার উদ্দেশ্য ইমাম আবূ হানীফা (রহ.)-এর পক্ষ নেওয়া বা তাঁর বিরোধীদের পক্ষ নেওয়া নয়’—এই দাবিটি। এটি একটি মিথ্যা নিরপেক্ষতা প্রতিষ্ঠার অপচেষ্টা।

মু‘আল্লিমী-এর এই দাবিটি স্ববিরোধী। কারণ, গ্রন্থটি লেখা হয়েছে ইমাম কাওসারী (রহ.)-এর গ্রন্থের জবাবে, যা
লেখা

«<
15
>»