হয়েছিল ইমাম আবূ হানীফাহর সুনির্দিষ্ট দিফা-এ তথা তাঁর পক্ষে। সুতরাং মু‘আল্লিমী হয়তো ইমাম আবু হানিফার পক্ষে লিখিত ইমাম কাওসারীর বক্তব্যগুলোকে ভুল প্রমাণ করবেন (অর্থাৎ পরোক্ষভাবে আবূ হানীফার বিপক্ষে যাবেন), অথবা তিনি সেই সমালোচকদের বক্তব্য সঠিক প্রমাণ করবেন তথা বিরোধীদের পক্ষ নেবেন। মূলত এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আবূ হানীফা (রহ.) ছাড়া অন্য কোনো বিষয় থাকতে পারে না। সুতরাং তিনি এই দাবি করে পাঠকের সামনে নিজের উদ্দেশ্যকে গোপন করার চেষ্টা করেছেন।
দ্বিতীয়ত: তিনি যদি কারো পক্ষে বা বিপক্ষে না যেতেন তাহলে তার উচিত ছিল যে তিনি সম্পূর্ণ চুপ থাকতেন, কোনো কিছুই লিখতেন না। তার যদি একান্ত সত্য উন্মোচন করা উদ্দেশ্য হতো তাহলে ইসলামের বিরুদ্ধে এমন বহু বিষয় আছে যেগুলোর ব্যাপারে তিনি সত্য উন্মোচন করতে পারতেন! ইমাম আবু হানিফার সমালোচনাকারীদেরকে রক্ষা করে তাকে হাজার পৃষ্ঠা লিখতে হবে বিষয়টা এতটাও গুরুত্বপূর্ণ হয়ে যায়নি। আর আমরা একথা বলতাম না যদি না তিনি নিরপেক্ষতার দাবি করতেন।
আক্রমণাত্মক শিরোনামের মাধ্যমে স্ববিরোধিতা
গ্রন্থটির নাম হলো ‘আত-তানকীল’ (লাঞ্ছিত করা, ভয়ংকর শাস্তি) এবং ‘আল-আবাতীল’ (মিথ্যা/বাতিল)। যদি লেখকের উদ্দেশ্য কেবলমাত্র নিরপেক্ষভাবে ‘সুন্নাহর ইমামদের রক্ষা’ হতো, তবে তিনি এমন আক্রমণাত্মক শব্দ ব্যবহার করতেন না। আক্রমণাত্মক নাম এবং নিরপেক্ষতার দাবি—একইসাথে চলতে পারে না।
ঐতিহাসিক সত্য অস্বীকার করা
ইমাম আবূ হানীফা (রহ.)-এর জীবনীতে খতীব আল-বাগদাদী (রহ.) ইচ্ছাকৃতভাবে বহু দুর্বল ও মিথ্যা বর্ণনা এনেছিলেন—এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত এমনকি মুয়াল্লিমী নিজেও স্বীকার করেছেন। আর ইমাম কাওসারী (রহ.) সেই ঐতিহাসিক অবিচারের জবাব দিয়েছিলেন। এই বিতর্কে নিরপেক্ষতার দাবি করাটা হলো, ঐতিহাসিক সত্যকে অস্বীকার করা। আর মু‘আল্লিমীর দাবি, তার লেখা আবূ হানীফাহর পক্ষে কিংবা তার বিরোধীদের পক্ষে নয়—এটি আসলে সেই ঐতিহাসিক পক্ষপাতের প্রতি নীরব সমর্থন এবং তার ইমাম আবু হানিফার
বিপক্ষে