আনকালুত তানকীল বি-ইবতালিল আবাতীল

«<
15
>»

অবস্থানের প্রমাণ।

হয়তো বলা হতে পারে যে কাউসারি রহ. সঠিক কাজটাই করেছেন, কিন্তু সঠিক কাজ করতে গিয়ে কাওসারী রহ. যেখানে যেখানে বাড়াবাড়ি করেছে সেগুলো খন্ডন করা হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন, বাড়াবাড়ি কি শুধু ইমাম কাওছারী করেছিলেন? ইমাম আবু হানিফার সমালোচকরা করেননি? তাহলে সেগুলোর জবাব দেওয়া হয়নি কেন! সালাফিদের মধ্যে যে ইমাম আবু হানিফা বিদ্বেষী জোয়ার সৃষ্টি হয়েছে এর বিরুদ্ধে কলম ধরা হয়নি কেন!

আর জাহিদ কাউছারী রহ. এর সর্ব সাকুল্যে ৩০০ পৃষ্ঠার বইয়ের খন্ডন লিখতে যদি বড় বড় দুই খন্ডে হাজারের অধিক পৃষ্ঠার জবাব লেখা হয়, এর থেকে সুস্পষ্টই প্রমাণিত যে লেখক মহোদয় শুধু কাউসারী রহ. এর অতিরঞ্জনমূলক বক্তব্যগুলো নয় বরং পুরো গ্রন্থটাকেই বাতিল করার চেষ্টা করেছেন। এবং এর মাধ্যমে তিনি ইমাম আবু হানিফার বিপক্ষে অবস্থান নিয়েছেন। সুতরাং তাঁর নিরপেক্ষতার দাবি মিথ্যা।

লেখকের বক্তব্য:

ورتبتُه على أربعة أقسام: الأول: في تحرير قواعد خلط فيها الأستاذ.

“এবং আমি এটিকে চারটি বিভাগে বিন্যস্ত করেছি। প্রথম ভাগ সেসব ক্বাওয়ায়েদ নিয়ে, যেগুলোতে উস্তাদ বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বা গুলিয়ে ফেলেছেন।”

পর্যালোচনা:

‘ইমাম কাউছারী রহ. ক্বাওয়ায়েদে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।’ এর যথোপযুক্ত জবাব দেওয়ার জায়গা এটি নয়। কারণ, এখানে এটি শুধুমাত্র তার দাবি, প্রমাণ নয়। যেখানে তিনি এ বিষয়টা নিয়ে প্রমাণ সহকারে আলোচনা করবেন, ইনশাআল্লাহ সেখানে এর বিস্তারিত জবাব দেওয়া হবে।

তবে শুধু এতটুকু বলে রাখছি যে, মু‘আল্লিমী যদি ইমাম কাওসারীর সূক্ষ্ম ইলমী বিশ্লেষণকে ‘বিশৃঙ্খলতা’ মনে করেন তবে তা তিনি করতেই পারেন। কারণ সূক্ষ্ম ইলমী বিশ্লেষণ বুঝার ক্ষমতা না থাকলে সেটাকে বিশৃঙ্খলাই মনে হয়।

দ্বিতীয়ত: ‘তিনি ক্বাওয়ায়েদে বিশৃঙ্খলা করেছেন’ এটা অতি-সরলীকরণ। কারণ, কাউসারী ছিলেন ১৪শ হিজরীর অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস ও মুহাক্কিক। তিনি ইমাম যাহাবী, ইবনে হাজার
ও

«<
15
>»