আনকালুত তানকীল বি-ইবতালিল আবাতীল

«<
15
>»

অন্যান্য ইমামগণের মূলনীতি অনুসরণ করেই জারহ করেছেন। যা আমরা যথাস্থানে প্রমাণ করব ইনশাআল্লাহ। মূল সমস্যাটা হলো কোনো কিছু নিজের পছন্দ মত না হলে মানুষের কাছে সেটাকে বিশৃঙ্খলাই মনে হয়! যেমন আমাদের দৃষ্টিতে তার পুরো (তানকীল) গ্রন্থটাই বিশৃঙ্খলা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে রচিত। অথচ তাঁর অনুসারীদের নিকট এটি একটি মহামূল্যবান গ্রন্থ।

লেখকের বক্তব্য: .

الثاني: في تراجم الأئمة والرواة الذين تكلّم فيهم الأستاذ، وأفرادٍ حاول الدفاع عنهم

“দ্বিতীয় ভাগ সেসব ইমাম ও বর্ণনাকারীদের জীবনী নিয়ে, যাদের সম্পর্কে উস্তাদ (ইমাম কাওসারী) সমালোচনা করেছেন এবং যেসব ব্যক্তিকে তিনি দিফা (রক্ষা) করার চেষ্টা করেছেন।”

পর্যালোচনা:

প্রথমত: এখানেও মুয়াল্লিমী রহ. এর বক্তব্যের পর্যালোচনা করার মত কিছু নেই। কারণ তিনি এমন বিভাগ তৈরি করতেই পারেন। এর বিস্তারিত পর্যালোচনা আসবে সেখানে, যেখানে মুয়াল্লিমী এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন‌। তবুও পাঠকদের বোঝার সুবিধার্থে অগ্রীম কিছু কথা বলা দরকার।

আর তা হলো, ইমাম কাওসারী (রহ.) ব্যক্তিগতভাবে কোনো ইমাম কিংবা রাবির সমালোচনা করেননি। তাঁর কাজ ছিল কেবল জাল/দুর্বল/বানোয়াট বর্ণনাগুলো এবং তার বর্ণনাকারীদের বাস্তব অবস্থা তুলে ধরা। এখন বাস্তব অবস্থা তুলে ধরতে গেলে যদি এটাকে ‘অন্যায় সমালোচনা’ বলা হয় তাহলে সেটা মোয়াল্লিমি (রহ.) বলতেই পারেন!

অথচ এমন সমালোচনা সকল ইমামই করেন, কারণ একটা জাল বা দুর্বল হাদিসের সনদ তাহকিক করতে গেলে রাবিদের সমালোচনা করতেই হবে, রাবিদের সমালোচনা ছাড়া বর্ণনার আসল অবস্থা এবং বিধান তুলে ধরা অসম্ভব। সুতরাং রাবিদের সমালোচনা দোষের কিছু নয়।

তাছাড়া ইমাম কাওসারী (রহ.) যেসব রাবিদের জীবনী নিয়ে আলোচনা করেছেন, কেবল তাদের সেই নির্দিষ্ট দুর্বলতা তুলে ধরেছেন, যা ইমাম আবূ হানীফার বিরুদ্ধে বর্ণিত বর্ণনাগুলোকে প্রভাবিত করেছিল। তিনি সেই বর্ণনাকারীদের অন্যান্য নির্ভরযোগ্যতা অস্বীকার করেননি।

দ্বিতীয়ত: ইতিহাসে রিজাল শাস্ত্রের এমন
বহু

«<
15
>»