আনকালুত তানকীল বি-ইবতালিল আবাতীল

«<
15
>»

কিতাব রয়েছে যেগুলোর মধ্যে বহু দুর্বল রাবিদেরকে বিশ্বস্ত বলা হয়েছে এবং বিশ্বস্ত রাবীদেরকে দুর্বল বলা হয়েছে। যেমন ইবনে হিব্বানের আস-সিকাত! এতে তিনি এমন সব রাবিদেরকে বিশ্বস্ত হিসেবে অন্তর্ভুক্ত করেছেন যারা সর্বসম্মতিক্রমে বা অন্য অনেকের নিকট দুর্বল! আবার দেখা যায় সিকাহ হওয়া সত্বেও অনেককে তিনি বিশ্বস্ত মনে করেননি। এটা শুধু একটি উদাহরণ মাত্র। নইলে এটি তো দিনের মতো সত্য যে একজন রাবির ব্যাপারে বহু ধরনের বক্তব্য পাওয়া যায় কেউ গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন আর কেউ অগ্রহণযোগ্য।

তাহলে যেসব কিতাবে একজন বিশ্বস্ত রাবিকে দুর্বল বলে আখ্যায়িত করা হয়েছে বা একজন দুর্বল রাবীকে বিশ্বস্ত বলে আখ্যায়িত করা হয়েছে তাদের নিয়ে কি মুয়াল্লিমী সাহেব কোন গ্রন্থ রচনা করেছেন? করেননি! কিন্তু যখন এ সকল রাবি ইমাম আবু হানিফার সমালোচনা কিংবা প্রশংসার সাথে সম্পৃক্ত তখন তো তাকে তা করতেই হতো।

তৃতীয়ত: ঐতিহাসিক সত্য হলো, কিছু মুহাদ্দিস মাযহাবগত বিদ্বেষের কারণে ইমাম আবূ হানীফার বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেছেন। কাউসারী (রহ.) সেই ঐতিহাসিক অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কিন্তু মু‘আল্লিমী তাঁর এই বিভাগটির মাধ্যমে সেই ঐতিহাসিক অবিচারকে ধামাচাপা দিতে চেয়েছেন, যেন আবূ হানীফা রহ. এর সমালোচকরা ভুল হতেই পারে না আর তার প্রশংসাকারীরা উত্তম হতেই পারেন না।

লেখকের বক্তব্য:

الرابع: في تثبيت عقيدة السلف التي طعن الأستاذ فيها وفي المعتصمين بها، ومسائل اعتقادية تعرّض لها.

চতুর্থ বিভাগ: সালাফদের আক্বীদাহ প্রতিষ্ঠা করা, যার ওপর উস্তাদ (ইমাম কাওসারী) সমালোচনা করেছেন এবং যারা এই আক্বীদা আঁকড়ে ধরেছেন তিনি তাদেরও সমালোচনা করেছেন; এবং অন্যান্য আক্বীদাগত মাসআলা যা তিনি উত্থাপন করেছেন।

অর্থাৎ মু‘আল্লিমী দাবী করেছেন ইমাম কাওসারী (রহ.) ‘সালাফদের আক্বীদা’ এবং তথাকথিত ‘সালফীদের’ সমালোচনা করেছেন।

পর্যালোচনা:

‘সালাফদের আক্বীদায় সমালোচনা’ বলে ইমাম কাওসারী (রহ.)-কে সরাসরি
‘সালাফ

«<
15
>»