তারাবীহ বিভ্রান্তি নিরসন

«<
8
>»
☰ সূচিপত্র ∨
📑 সূচিপত্র

বিন বায রহ. এর ফতোয়া

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ইবনে বায রহ. যাকে ৮ রাকাত তারাবীহ’র প্রবক্তা ভাইয়েরা পীরের মতো মেনে থাকে। তিনি লিখেছেন,

والثلاث والعشرون فعلها عمر – رضي الله عنه – والصحابة فليس فيها نقص وليس فيها إخلال، بل هي من السنن – سنن الخلفاء الراشدين

অর্থ: উমার রাদিয়াল্লাহু তা’আলা আনহু’র জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তা’আলা আনহু বিশ রাক’আত তারাবীহ ও তিন রাক’আত বিতর আদায় করতেন। এর মধ্যে কোনো ধরনের কমতিও ছিলো না এবং কোনো ধরনের ত্রুটিও ছিলো না। বরং এটা সুন্নাহ এর অন্তর্ভুক্ত; (বিশেষ করে) খোলাফায়ে রাশেদীনের সুন্নাহ। [মাজমূ’উল ফাতাওয়া —বিন বায: ১১/৩২৫]

সৌদি ফতোয়া বোর্ডের অবস্থান

সৌদি আরবের ফতোয়া বিভাগ থেকে প্রকাশিত “ফাতাওয়া আল-লাজনাহ আদ-দা-ইমাহ”য় একটি প্রশ্নের জবাবে বলা হয়েছে—

ولأن عمر والصحابة رضي الله عنهم صلوها في بعض الليالي عشرين سوى الوتر، وهم أعلم الناس بالسنة

অর্থ: উমার রাদিয়াল্লাহু তা’আলা আনহু এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তা’আলা আনহুম কোনো কোনো রাত্রে বিতর ব্যতীত ২০ রাকাত তারাবীহ পড়তেন। আর মানুষের মধ্যে তারাই ছিলেন সুন্নাহের ব্যাপারে সবচেয়ে জ্ঞানসম্পন্ন।  [সূত্র: ফাতাওয়া আল-লাজনাহ আদ-দাইমাহ: ৭/১৯৮-৯৯]  এই ফতোয়ার মধ্যে ‘বিন বায’ এর দস্তখত রয়েছে।

«<
8
>»