- সাহাবায়ে কেরাম তারাবীহ কত রাকাত আদায় করতেন?
- হাদীস/আসারসমূহ
- ইমামগণের বক্তব্য
- উমার রাদিয়াল্লাহু আনহু তারাবীহ কত রাকাত চালু করেছিলেন?
- আসারসমূহ
- ইমামগণের বক্তব্য
- ইমাম তিরমিযী রহ. (২৬৯) বলেন-
- ইবনে তায়মিয়্যাহ রহ. এর দৃষ্টিতে উমার রা. এর প্রচলনকরা তারাবীহ’র রাকাত-সংখ্যা
- উমার রা. এর প্রচলনকরা তারাবীহ’র রাকাত-সংখ্যা এর ব্যাপারে ইমামগণের বক্তব্য
- ইমাম ইবনু আব্দিল বার্র মালেকী রহ. (৪৬৩) বলেন—
- ইমাম কাজী ইয়াদ্ব রাহিমাহুল্লাহ বলেন—
- প্রখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারী রহ. এর বক্তব্য
- ইমাম ইবনে কুদামাহ রহ. এর বক্তব্য
- ওয়ালী উদ্দীন ইরাকী রহ. বলেন-
- সালাফী শায়খদের দৃষ্টিতে সাহাবায়ে কেরামের তারাবীহ’র রাকাত-সংখ্যা
- সালেহ আল মুনাজ্জিদ
- মদীনায় জন্মগ্রহণকারী বিশিষ্ট মুহাক্কিক শায়খ ড. খালিদ আবদুল কারীম আল-আতরাশ
- সালেহ আল ফাওযান
- শায়খ আতিয়্যাহ আস-সালিম বলেন-
- মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব নজদী রহ. বলেন—
- বিন বায রহ. এর ফতোয়া
- সৌদি ফতোয়া বোর্ডের অবস্থান
সালেহ আল ফাওযান
সাহাবায়ে কেরামের তারাবীহ’র রাকাত সংখ্যার ব্যাপারে শায়খ সালেহ আল ফাওযান উদ্ধৃত করেন-
وعمر رضي الله عنه لما جمع الناس على أبَيّ صلى بهم عشرين ركعة، والصحابة رضي الله عنهم منهم من يقل ومنهم من يكثر، والحد المحدود لا نص عليه من الشارع صحيح
অর্থ: উমার রাদিয়াল্লাহু তা’আলা আনহু যখন মানুষদেরকে উবাই ইবনে কা’বের পেছনে জামা’আতবদ্ধ করেছেন, তখন উবাই ইবনে কা’ব রা. তাদেরকে নিয়ে বিশ রাকাতই পড়েছেন। অতঃপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তা’আলা আনহুম এর থেকে কমও পড়ে থাকতে পারেন বা বেশিও। মূলত তারাবীহ’র রাকাত সংখ্যার ব্যাপারে নির্দিষ্ট সংখ্যার কোনো সহীহ দলিল নেই। [মুখাল্লাসুল ফিকহী: ১/১৬৯, ইতহাফু আহলিল ঈমান: ১/৩৩]
শায়খ আতিয়্যাহ আস-সালিম বলেন-
ففي زمن علي كانت التراويح عشرين والوتر ثلاث، وهذا أغلب الظن كما كانت في عهد عثمان ، وعهد عمر، وأن الزيادة إنما أحدثت بعد عهد علي أي الست والثلاثين المتقدمة… مما تقدم يظهر للمتأمل أن عدد ركعات التراويح كان مستقرا إلى ثلاث وعشرين، منها ثلاث ركعات وترا كما في رواية يزيد بن الرومان عند مالك كما تقدم، قال:»كان الناس يقومون زمن عمر بن الخطاب في رمضان بثلاث وعشرين ركعة… أما العدد والاقتصار منه على عشرين ركعة فإنه العدد المعمول به عند الأئمة الثلاثة أبي حنيفة والشافعي وأحمد
অর্থ: আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহুর জামানাতেও তারাবীহ ছিল ২০ রাকাত, সাথে তিন রাকাত বিতর। আর এটাই হচ্ছে প্রবল ধারণা, যেমনটা ছিলো ওসমান রাদিয়াল্লাহু তা’আলা আনহু এবং উমার রাদিয়াল্লাহু তা’আলা আনহুর জামানায়। আর যদি বৃদ্ধি —অর্থাৎ উপরোল্লেখিত ৩৬ রাকাত হয়েও থাকে; তা আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহুর জামানার পর… [।التراويح أكثر من ألف عام في المسجد النبوي ٦/٣٥]
মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব নজদী রহ. বলেন—
ﺻﻼﺓ ﺍﻟﺘﺮﺍﻭﻳﺢ ﺳﻨّﺔ ﻣﺆﻛﺪﺓ ﺳﻨّﻬﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠّﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ، ﻭﺗﻨﺴﺐ ﺇﻟﻰ ﻋﻤﺮ، ﻷﻧﻪ ﺟﻤﻊ ﺍﻟﻨﺎﺱ ﻋﻠﻰ ﺃﺑﻲّ ﺑﻦ ﻛﻌﺐ ”. ﻭﺍﻟﻤﺨﺘﺎﺭ ﻋﻨﺪ ﺃﺣﻤﺪ : ﻋﺸﺮﻭﻥ ﺭﻛﻌﺔ، ﻭﺑﻪ ﻗﺎﻝ ﺍﻟﺸﺎﻓﻌﻲ . ﻭﻗﺎﻝ ﻣﺎﻟﻚ: ﺳﺘﺔ ﻭﺛﻼﺛﻮﻥ . ﻭﻟﻨﺎ ” : ﺃﻥّ ﻋﻤﺮ ﻟﻤﺎ ﺟﻤﻊ ﺍﻟﻨﺎﺱ ﻋﻠﻰ ﺃﺑﻲّ، ﻛﺎﻥ ﻳﺼﻠﻲ ﺑﻬﻢ ﻋﺸﺮﻳﻦ ﺭﻛﻌﺔ
অর্থ: সালাতুত তারাবীহ সুন্নাতে মুয়াক্কাদা। উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সুন্নাত করেছেন। উমার রা. লোকদেরকে উবাই বিন কা‘ব রা. এর পিছনে জামা’আতবদ্ধ করে দেন। ইমাম আহমাদ বিন হাম্বল রহ. এর নিকট ২০ রাক’আত, ইমাম শাফে’ঈর মতও অনুরূপ। ইমাম মালিকের এক মতে ৩৬ রাক’আত। আমাদের (হাম্বলীদের) দলীল হলো, নিশ্চয়ই উমার রা. লোকদেরকে উবাই বিন কা’ব রা. এর পিছনে জামা’আতবদ্ধ করেছিলেন। তাঁরা ২০ রাক’আত পড়তেন। [মুখতাসার আল-ইনসাফ: ২/১৫৭] অতএব, পূর্বোক্ত দলীলাদির ভিত্তিতে একজন গবেষকের কাছে এটাই প্রমাণিত হয় যে, তারাবীহ’র রাকাত-সংখ্যা তেইশেই স্থিতিশীল ছিলো, যার মধ্যে তিন রাকাত বিতর। যেমনটা মুয়াত্তা মালেকে ইয়াজিদ ইবনে রোমানের বর্ণনা অতিবাহিত হয়েছে। তিনি বলেন: “উমার ইবনুল খাত্তাবের যুগে মানুষজন (বিতরসহ) তেইশ রাকাত তারাবীহ পড়তো…।