তারাবীহ বিভ্রান্তি নিরসন

«<
8
>»
☰ সূচিপত্র ∨
📑 সূচিপত্র

ইবনে তায়মিয়্যাহ রহ. এর দৃষ্টিতে উমার রা. এর প্রচলনকরা তারাবীহ’র রাকাত-সংখ্যা

লা-মাযহাব ভাইদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ইমাম ইবনে তায়মিয়্যাহ  রহ. বলেন-

قَامَ بِهِمْ أبي بْنُ كَعْبٍ فِي زَمَنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ عِشْرِينَ رَكْعَةً

অর্থ: উমার রা. এর যুগে উবাই বিন কা’ব রা. সাহাবাদের নিয়ে ২০ বিশ রাকাত আদায় করেছিলেন। [মাজমূ’উল ফাতাওয়া: ২৩/১২০] অন্যত্র তিনি আরো দৃঢ়ভাবে বলেন—

إِنَّهُ قَدْ ثَبَتَ أَنَّ أبي بْنَ كَعْبٍ كَانَ يَقُومُ بِالنَّاسِ عِشْرِينَ رَكْعَةً فِي قِيَامِ رَمَضَانَ وَيُوتِرُ بِثَلَاثِ. فَرَأَى كَثِيرٌ مِنْ الْعُلَمَاءِ أَنَّ ذَلِكَ هُوَ السُّنَّةُ؛ لِأَنَّهُ أَقَامَهُ بَيْن الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَلَمْ يُنْكِرْهُ مُنْكِرٌ….

  অর্থ: নিশ্চয় এ কথা সুপ্রমাণিত যে, (উমার রা. এর যুগে) উবাই ইবনু কা‘ব রা. মানুষদের (সাহাবী ও তাবে’ঈ) নিয়ে ২০ রাকাত তারাবীহ ও ৩ রাকাত বিতর পড়তেন। এ জন্যই সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মত হচ্ছে বিশ রাকাত তারাবীই হচ্ছে সুন্নাহ। কেনোনা, তিনি মুহাজির ও আনসার সাহাবীগণের উপস্থিতিতেই বিশ রাকাত পড়িয়েছিলেন; তাঁদের কেউই এর উপর কোনো আপত্তি উত্থাপন করেননি। [মাজমূ’উল ফাতাওয়া: ২৩/১১২-১১৩] এ সম্পর্কে তিনি আরো বলেন-

وَاضْطَرَبَ قَوْمٌ فِي هَذَا الْأَصْلِ، لِمَا ظَنّوهُ مِنْ مُعَارَضَةِ الْحَدِيثِ الصّحِيحِ لِمَا ثَبَتَ مِنْ سُنّةِ الْخُلَفَاءِ الرّاشِدِينَ، وَعَمَلِ الْمُسْلِمِينَ.

অর্থ: আলেমদের এক শ্রেণি তারাবীহ’র রাকাত সংখ্যার বিষয়ে দ্বিধা-দ্বন্দ্বের শিকার। কারণ, তাঁরা দেখছেন যে, সহীহ হাদীসে এসেছে এক সংখ্যা আর খুলাফায়ে রাশেদীনের সুন্নাহ এবং যুগ পরম্পরায় চলে আসা মুসলমানদের আমল দ্বারা প্রমাণিত অন্য সংখ্যা (20)। [মাজমূ’উল ফাতাওয়া: ২৩/১১৩] ইবনে তাইমিয়া রহ. এর সময় শিয়া রাফেযীরা যখন এই ফতোয়া প্রদান করলো যে, ২০ রাকাত তারাবীহ হযরত উমার রা. এর চালু করা বিদ’আত ও গর্হিত কাজ। তখন তিনি তা খণ্ডন করে লিখেন-

أنَّ هَذَا لَوْ كَانَ – عملُ عمرَ في التراويح – قَبِيحًا مَنْهِيًّا عَنْهُ لَكَانَ عَلِيٌّ أَبْطَلَهُ لَمَّا صَارَ أَمِيرَ الْمُؤْمِنِينَ وَهُوَ بِالْكُوفَةِ، فَلَمَّا كَانَ جَارِيًا فِي ذَلِكَ مَجْرَى عُمَرَ دَلَّ عَلَى اسْتِحْبَابِ ذَلِكَ، بَلْ رُوِيَ عَنْ عَلِيٍّ أَنَّهُ قَالَ: نَوَّرَ اللَّهُ عَلَى عُمَرَ قَبْرَهُ كَمَا نَوَّرَ عَلَيْنَا مَسَاجِدَنَا.

অর্থ: আলী রা. যদি তারাবীহ’র ক্ষেত্রে উমার রা. এর আমলকে পছন্দই না করতেন তাহলে তিনি যখন খলিফাতুল মুসলিমীন হলেন তখন তিনি তা অবশ্যই বাতিল করতেন। কিন্তু তিনি যেহেতু এ ক্ষেত্রে উমার রা. পদ্ধতিই অনুসরণ করেছেন। এর দ্বারা বুঝা গেল আলী রা.ও ২০ রাকাত তারাবীহকে পছন্দ করতেন। এ মর্মেই আলী রা. থেকে এ কথা বর্ণিত আছে যে তিনি বলেছেন, ‘আল্লাহ তায়ালা হযরত উমার রা. এর কবরকে আলোকিত করুন যেমন তিনি আমাদের মসজিদসমূহকে আলোকিত করেছেন। [মিনহাজুস সুন্নাহ: ৮/৩০৮] সম্পর্কে তিনি আরো বলেন—

  فَلَمَّا جَمَعَهُمْ عُمَرُ عَلَى أبي بْنِ كَعْبٍ كَانَ يُصَلِّي بِهِمْ عِشْرِينَ رَكْعَةً ثُمَّ يُوتِرُ بِثَلَاثِ وَكَانَ يُخِفُّ الْقِرَاءَةَ بِقَدْرِ مَا زَادَ مِنْ الرَّكَعَاتِ لِأَنَّ ذَلِكَ أَخَفُّ عَلَى الْمَأْمُومِينَ مِنْ تَطْوِيلِ الرَّكْعَةِ الْوَاحِدَةِ ثُمَّ كَانَ طَائِفَةٌ مِنْ السَّلَفِ يَقُومُونَ بِأَرْبَعِينَ رَكْعَةً وَيُوتِرُونَ بِثَلَاثِ وَآخَرُونَ قَامُوا بِسِتِّ وَثَلَاثِينَ وَأَوْتَرُوا بِثَلَاثِ وَهَذَا كُلُّهُ سَائِغٌ

অর্থ: যখন হযরত উমার রা. সকলকে হযরত উবাই ইবনে কা’ব রা. এর পেছনে একত্রিত করলেন তখন তিনি তাদের নিয়ে ২০ রাকাত তারাবীহ ও ৩ রাকাত বিতর পড়তেন। তিনি যত রাকাত বৃদ্ধি করেছেন তার হিসাব করে কিরাত কম পড়তেন। কেননা, এক রাকাতকে দীর্ঘায়িত করার চেয়ে এ পদ্ধতি মুসল্লিদের জন্য বেশি প্রশান্তিদায়ক ছিলো। [অর্থাৎ এক রাকাতের মধ্যে কেরাত দীর্ঘ করার চেয়ে দীর্ঘ কেরাতকে ভাগ করে কয়েক রাকাতে পড়াটা মুসল্লীদের জন্য বেশি সহজ ছিলো।] তবে সালাফের এক দল ৪০ রাকাত তরাবীহ ও ৩ রাকাত বিতরও পড়তেন। তাদের কেউ কেউ ৩৬ রাকাত তারাবীহ ও ৩ রাকাত বিতর পড়তেন। [মাজমূ’উল ফাতাওয়া: ২২/২৭২]

এই হলো উমার রা. এর প্রচলনকরা ২০ রাকাতের ব্যাপারে ইমাম ইবনে তায়মিয়্যাহ’র বক্তব্য

«<
8
>»