তারাবীহ বিভ্রান্তি নিরসন

«<
8
>»
☰ সূচিপত্র ∨
📑 সূচিপত্র

উমার রা. এর প্রচলনকরা তারাবীহ’র রাকাত-সংখ্যা এর ব্যাপারে ইমামগণের বক্তব্য
ইমাম ইবনু আব্দিল বার্র মালেকী রহ. (৪৬৩) বলেন—

وَهُوَ – عِشْرُونَ رَكْعَة – الصَّحِيحُ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ مِنْ غَيْرِ خِلَافٍ مِنَ الصَّحَابَةِ

অর্থ: এটাই সহীহ যে, (উমার রা. এর যুগে) উবাই ইবনে কা‘ব ২০ রাকাত তারাবীহ পড়িয়েছেন। আর তাতে কোন সাহাবী দ্বিমত করেননি। [আল ইসতিযকার: ৫/১৫৭]

ইমাম কাজী ইয়াদ্ব রাহিমাহুল্লাহ বলেন—

فاختار الإمام أحمد وجمهور العلماء عشرين ركعة: لما روى مالك في (الموطأ) عن يزيد بن رومان قال:(كان الناس في زمن عمر يقومون في رمضان بثلاث وعشرين ركعة).وقال السائب بن يزيد: (لما جمع عمر الناس على أُبي بن كعب، وكان يُصلي بهم عشرين ركعة)

অর্থ: ইমাম আহমদ বিন হাম্বল ও জমহূর উলামায়ে কেরাম ২০ রাকাতকেই পছন্দ করেছেন। কেননা, ইমাম মালেক তাঁর মুয়াত্তায় বর্ণনা করেন, উমার এর জামানায় মানুষজন বিতরসহ ২০ রাকাত তারাবীহ আদায় করতেন। আর সায়েব ইবনে ইয়াজিদ বলেন, উমার রাদিয়াল্লাহু তা’আলা আনহু যখন উবাই ইবনে কা’বের পেছনে মানুষদেরকে জামা’আতবদ্ধ করেন, তখন তিনি তাদেরকে নিয়ে ২০ রাকাত আদায় করেন। [মাওয়ারিদুয যামআন: ১/৪০৯]

প্রখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারী রহ. এর বক্তব্য

তিনি বলেন,

ﻓﺼﺎﺭﺍﺟﻤﺎﻋﺎ ﻟﻤﺎﺭﻭﯼ ﺍﻟﺒﯿﮭﻘﯽ ﺑﺎﺳﻨﺎﺩ ﺻﺤﯿﺢ : ﺍﻧﮭﻢ ﮐﺎﻧﻮﺍﯾﻘﯿﻤﻮﻥ ﻋﻠﯽ ﻋﮭﺪ ﻋﻤﺮ ﺑﻌﺸﺮﯾﻦ ﺭﮐﻌۃ ﻭﻋﻠﯽ ﻋﮩﺪ ﻋﺜﻤﺎﻥ ﻭﻋﻠﯽ ﺭﺿﯽ ﺍﻟﻠﮧ ﻋﻨﮩﻤﺎ

অর্থ: সুতরাং ‍২০ রাকাতের উপর ইজমা সংঘটিত হয়ে গেছে। কেননা, ইমাম বায়হাকী রহ. সহীহ সনদে র্বণনা করেন যে, সাহাবীগণ উমার রা. এর যামানায় ২০ রাকাত তারাবীহ পড়তেন। তেমনিভাবে ওসমান এবং হযরত আলী রা. এর যামানায়ও ২০ রাকাত হতো। [শরহুন নেকায়াহ: ১/৩৪২]

ইমাম ইবনে কুদামাহ রহ. এর বক্তব্য

وَلَنَا، أَنَّ عُمَرَ، لَمَّا جَمَعَ النَّاسَ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ، وَكَانَ يُصَلِّي لَهُمْ عِشْرِينَ رَكْعَةً، وَقَدْ رَوَى الْحَسَنُ أَنَّ عُمَرَ جَمَعَ النَّاسَ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ، فَكَانَ يُصَلِّي لَهُمْ عِشْرِينَ لَيْلَةً… وَرَوَاهُ السَّائِبُ بْنُ يَزِيدَ، وَرُوِيَ عَنْهُ مِنْ طُرُقٍ. وَرَوَى مَالِكٌ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ، قَالَ: كَانَ النَّاسُ يَقُومُونَ فِي زَمَنِ عُمَرَ فِي رَمَضَانَ بِثَلَاثٍ وَعِشْرِينَ رَكْعَةً. وَعَنْ عَلِيٍّ، أَنَّهُ أَمَرَ رَجُلًا يُصَلِّي بِهِمْ فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً. وَهَذَا كَالْإِجْمَاعِ

অর্থ: আমাদের দলিল হচ্ছে, উমার রা. যখন সকলকে উবাই বিন কা’ব এর পিছনে একত্রিত করলেন, তিনি তাদেরকে নিয়ে ২০ রাকাত সালাত আদায় করেছেন…। আর (বিশ রাকাতের হাদীসটি) সায়েব ইবনে ইয়াজিদ বর্ণনা করেন এবং তার থেকে অসংখ্য সনদে বর্ণিত। আর ইমাম মালেক ইয়াজিদ ইবনে রোমান থেকে বর্ণনা করেন, মানুষজন উমার রাদিয়াল্লাহু তা’আলা আনহুর জামানায় ২০ রাকাত তারাবীহ পড়তেন। এবং আলী রা. থেকে বর্ণিত, তিনি মানুষদেরকে রামাদ্বানে ২০ রাকাত তারাবীহ পড়ার আদেশ দিতেন। এটা (মূলত) ইজমা’র মতই। অতঃপর তিনি সাহাবায়ে কেরামের আমল বিশ রাকাতকে দলীল দ্বারা প্রমাণিত করে বলেছেন,

ما فعله عمر وأجمع عليه الصحابة في عصره أولى بالاتباع

অর্থ: উমার রা. যা করেছেন এবং তাঁর আমলে যে বিষয়ের ওপর সাহাবায়ে কেরামের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে সেটাই অনুসরণের অধিক উপযুক্ত। [আল-মুগনী: ২/১২৩]

ওয়ালী উদ্দীন ইরাকী রহ. বলেন-

عُمَرُ لَمَّا جَمَعَ النَّاسَ عَلَى صَلَاةِ التَّرَاوِيحِ فِي شَهْرِ رَمَضَانَ مُقْتَدِينَ بِأُبَيِّ بْنِ كَعْبٍ صَلَّى بِهِمْ عِشْرِينَ رَكْعَةً غَيْرَ الْوِتْرِ وَهُوَ ثَلَاثُ رَكَعَاتٍ وَفِي سُنَنِ الْبَيْهَقِيّ بِإِسْنَادٍ صَحِيحٍ عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ ﵁ قَالَ كَانُوا يَقُومُونَ عَلَى عَهْدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ﵁ فِي شَهْرِ رَمَضَانَ بِعِشْرِينَ رَكْعَةً.

অর্থ: উমার রাদিয়াল্লাহু তা’আলা আনহু যখন লোকদেরকে রামাদ্বান মাসে উবাই বিন কা’বের পেছনে তারাবীহ’র জন্য জামা’আতবদ্ধ করেন তখন উবাই বিন কা’ব তাদেরকে নিয়ে বিতর ব্যতীত ২০ রাকাত পড়েছিলেন। আর বিতর হচ্ছে তিন রাক’আত। আর সুনানে বায়হাকীতে সায়েব ইবনে ইয়াজিদ থেকে সহীহ সনদে বর্ণিত আছে, তিনি বলেন, তারা উমারের যুগে রামাদ্বান মাসে ২০ রাক’আত পড়তো। [তারহুত তাছরীব —ইরাকী: ৩/৯৭-৯৮]

«<
8
>»