- সাহাবায়ে কেরাম তারাবীহ কত রাকাত আদায় করতেন?
- হাদীস/আসারসমূহ
- ইমামগণের বক্তব্য
- উমার রাদিয়াল্লাহু আনহু তারাবীহ কত রাকাত চালু করেছিলেন?
- আসারসমূহ
- ইমামগণের বক্তব্য
- ইমাম তিরমিযী রহ. (২৬৯) বলেন-
- ইবনে তায়মিয়্যাহ রহ. এর দৃষ্টিতে উমার রা. এর প্রচলনকরা তারাবীহ’র রাকাত-সংখ্যা
- উমার রা. এর প্রচলনকরা তারাবীহ’র রাকাত-সংখ্যা এর ব্যাপারে ইমামগণের বক্তব্য
- ইমাম ইবনু আব্দিল বার্র মালেকী রহ. (৪৬৩) বলেন—
- ইমাম কাজী ইয়াদ্ব রাহিমাহুল্লাহ বলেন—
- প্রখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারী রহ. এর বক্তব্য
- ইমাম ইবনে কুদামাহ রহ. এর বক্তব্য
- ওয়ালী উদ্দীন ইরাকী রহ. বলেন-
- সালাফী শায়খদের দৃষ্টিতে সাহাবায়ে কেরামের তারাবীহ’র রাকাত-সংখ্যা
- সালেহ আল মুনাজ্জিদ
- মদীনায় জন্মগ্রহণকারী বিশিষ্ট মুহাক্কিক শায়খ ড. খালিদ আবদুল কারীম আল-আতরাশ
- সালেহ আল ফাওযান
- শায়খ আতিয়্যাহ আস-সালিম বলেন-
- মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব নজদী রহ. বলেন—
- বিন বায রহ. এর ফতোয়া
- সৌদি ফতোয়া বোর্ডের অবস্থান
মদীনায় জন্মগ্রহণকারী বিশিষ্ট মুহাক্কিক শায়খ ড. খালিদ আবদুল কারীম আল-আতরাশ
তিনি সাহাবায়ে কেরামের তারাবীহ’র রাকাত সংখ্যার ব্যাপারে তাঁর আর্টিকেলে উদ্ধৃত করেন—
ذهب جمهور الفقهاء : الحنفية والشافعية والحنابلة وبعض المالكية – إلى أن التراويح عشرون ركعة، لما رواه مالك عن يزيد بن رومان والبيهقي عن السائب بن يزيد من قيام الناس في زمان عمر – رضي الله تعالى عنه – بعشرين ركعة، وجمع عمر الناس على هذا العدد من الركعات جمعاً مستمراً، قال الكاساني : جمع عمر أصحاب رسول الله صلى الله عليه وسلم في شهر رمضان على أبي بن كعب – رضي الله تعالى عنه – فصلى بهم عشرين ركعة، ولم ينكر عليه أحد فيكون إجماعاً منهم على ذلك.
ولكن روى مالك عن السائب بن يزيد قال : أمر عمر بن الخطاب أبي بن كعب وتميماً الداري أن يقوما للناس بإحدى عشرة ركعة، قال : وقد كان القارئ يقرأ بالمئين، حتى كنا نعتمد على العصي من طول القيام، وما كنا ننصرف إلا في فروع الفجر. ويبدد أن هذا كان أول الأمر قبل أن يجمع عمر الناس على عشرين.
وروى مالك عن يزيد بن رومان أنه قال : كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان بثلاث وعشرين ركعة، قال البيقهي والباجي وغيرهما : أي بعشرين ركعة غير الوتر ثلاث ركعات. ويؤيده ما رواه البيقهي وغيره عن السائب بن يزيد – رضي الله تعالى عنه قال : كانوا يقومون على عهد عمر بن الخطاب – رضي الله عنه – في شهر رمضان بعشرين ركعة
وقال الدسوقي وغيره : كان عليه عمل الصحابة والتابعين. وقال ابن عابدين : عليه عمل الناس شرقاً وغرباً. وقال علي السنهوري : هو الذي عليه عمل الناس واستمر إلى زماننا في سائر الأمصار
অর্থ: অধিকাংশ ফুকাহায়ে কেরাম তথা হানাফী, শাফে’ঈ, হাম্বলী এবং কিছু কিছু মালেকী ফকীহ এই মত দিয়েছেন যে তারাবীহ ২০ রাকাত। কারণ, ইমাম মালেক ইয়াযীদ ইবনে রোমান থেকে এবং বায়হাকী সায়েব ইবনে ইয়াযীদ থেকে বর্ণনা করেছেন, রামাদ্বানের রাতে উমার রাদিয়াল্লাহু তা’আলা আনহু এর জামানায় ২০ রাকাত তারাবীহ পড়া হতো। আর উমার রাদিয়াল্লাহু তা’আলা আনহু এ সংখ্যার উপরেই মানুষদেরকে একত্রিত করেছেন, আর এটাই নিরবচ্ছিন্নভাবে চলে আসছে। ইমাম কাসানী বলেন, উমার রাদিয়াল্লাহু তা’আলা আনহু রামাদ্বান মাসে উবাই ইবনে কা’বের পেছনে মানুষদেরকে জামাতবদ্ধ করেছেন তখন তিনি (উবাই ইবনে কা’ব) তাদেরকে নিয়ে ২০ রাকাত সালাত আদায় করেন এবং এর উপর কেউই আপত্তি তুলেনি। বরং এটার উপরেই ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। আর ইমাম মালেক সায়েব ইবনে ইয়াযীদ থেকে যে বর্ণনাটা এনেছেন —উমার রাদিয়াল্লাহু তা’আলা আনহু উবাই ইবনে কা’ব এবং তামিমে দারীকে আট রাকাত পড়ানোর আদেশ করেছেন, এবং তারা প্রতি রাকাতে একশ আয়াত করে পড়তো এতে করে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ক্লান্ত হয়ে লাঠির উপর ভর করতো। এবং সালাত শেষ করতে করতে সুবহে সাদেক হয়ে যাওয়ার উপক্রম হতো— সেটা হচ্ছে বিশ রাকাতের আদেশ এর পূর্বের ঘটনা। আর ইমাম মালেক রহ. ইয়াযীদ ইবনে রোমান থেকে এটাও বর্ণনা করেছেন যে, উমার রাদিয়াল্লাহু তা’আলা আনহুর যুগে লোকেরা ২৩ রাকাত সালাত আদায় করতো। ইমাম বাইহাকী এবং ইমাম বাজী প্রমুখ বলেন, অর্থাৎ তিন রাকাত বিতর সালাত ব্যতীত ২০ রাকাত। আর এই হাদিসটিকে সায়েব ইবনে ইয়াজিদের হাদিসটি শক্তিশালী করে, যা বর্ণনা করেছেন ইমাম বাইহাকি এবং অন্যান্যরা। অর্থাৎ, সায়েব ইবনে ইয়াজিদ বলেন, উমার রাদিয়াল্লাহু তা’আলা আনহুর যুগে মানুষজন রামাদ্বান মাসে বিশ রাকাত পড়তেন। ইমাম দুসূকী রহ. ও প্রমুখগণ বলেন, ২০ রাকাতের উপরেই সাহাবী এবং তাবে’ঈগণের আমল ছিলো। আর ইমাম ইবনে আবেদীন রহ. বলেন এর ওপরেই পূর্ব-পশ্চিমের আমল অব্যাহত। আলী আস-সানহুরী রহ. বলেন, ২০ রাকাতের ওপরেই সর্বস্তরের মানুষের আমল এবং আমাদের যুগ পর্যন্ত এখনও সমস্ত দেশে বিশ রাকাতই চলে আসছে। সূত্র: https://www.alkeltawia.com/site2/pkg09/index.php?page=show&ex=2&dir=dpages&lang=1&cat=139