তারাবীহ বিভ্রান্তি নিরসন

«<
8
>»
☰ সূচিপত্র ∨
📑 সূচিপত্র

সালাফী শায়খদের দৃষ্টিতে সাহাবায়ে কেরামের তারাবীহ’র রাকাত-সংখ্যা

এই পর্যায়ে আমরা সাহাবায়ে কেরামের ২০ রাকাতের ব্যাপারে সালাফি শায়খদের বক্তব্য দেখবো

সালেহ আল মুনাজ্জিদ 

উমার রা. এর প্রচলনকরা রাকাতের ব্যাপারে তিনি বলেন-

إلا أنه يحتمل أن يكون القيام في أول ما عمل به عمر بإحدى عشرة ركعة ، ثم خفف عليهم طول القيام ، ونقلهم إلى إحدى وعشرين ركعة ، يخففون فيها القراءة ويزيدون في الركوع والسجود ، إلا أن الأغلب عندي في إحدى عشرة ركعة الوهم ، والله أعلم “

অর্থ: এটা হতে পারে যে, উমার রা. এর যুগে এগারো রাকাতের বিষয়টি প্রথমে ছিলো, তারপর তিনি মুসল্লিদের জন্য কিয়ামের দৈর্ঘ্য কমিয়ে রাকাত সংখ্যা বৃদ্ধি করে একুশে রূপান্তরিত করেন। অতঃপর সাহাবীগণ তিলাওয়াত সংক্ষিপ্ত করে রুকূ-সাজদাহ বাড়িয়ে নেন। কিন্তু, আমার প্রবল ধারণা হলো, এগারো রাকাতের বিষয়টি মূলত একটি ভ্রান্তি বা সন্দেহ। আল্লাহই ভাল জানেন। [মাওকা’উল ইসলাম: ৪/২৭৪] তিনি আরো বলেন-

وبمجموع هذه الروايات يتبين أن العشرين ركعة كانت هي السنة الغالبة على التراويح في زمن عمر بن الخطاب رضي الله عنه ، ومثل صلاة التراويح أمر مشهور يتناقله الجيل وعامة الناس ، ورواية يزيد بن رومان ويحيى القطان يعتبر بهما وإن كانا لم يدركا عمر ، فإنهما ولا شك تلقياه عن مجموع الناس الذين أدركوهم ، وذلك أمر لا يحتاج إلى رجل يسنده ، فإن المدينة كلها تسنده

অর্থ: এই সমস্ত বর্ণনা দ্বারা সুস্পষ্টভাবে প্রতিভাত হয় যে, নিশ্চয়ই তারাবীহ ২০ রাকাত; উমার রাদিয়াল্লাহু তা’আলা আনহুর জামানা থেকে এটাই প্রাধান্যপ্রাপ্ত সুন্নাহ। আর তারাবীহ হচ্ছে এমন একটি সুপ্রসিদ্ধ বিষয় যা প্রজন্ম পরম্পরায় সর্বসাধারণের মধ্যে ধারাবাহিকভাবে চলে আসছে। আর ইয়াজিদ ইবনে রোমান এবং ইয়াহিয়া আল-কাত্তানের (২০ রাকাতের) বর্ণনাকে গ্রহণ করা হবে। যদিও তারা উমার রাদিয়াল্লাহু তা’আলা আনহুকে পাননি, তবুও এতে কোনোই সন্দেহ নেই যে তারা ২০ রাকাতের বিষয়টি তাদের সাথে সাক্ষাৎ হওয়া অসংখ্য মানুষদের থেকে শুনেছেন। আর এটি এমন একটি বিষয় যা প্রমাণিত হওয়ার জন্য কোনো ব্যক্তি (রাবী)-র মুখাপেক্ষী হতে হয় না যে এর সনদ হবে; কারণ, পুরো শহরটাই এ বিষয়টির সনদ। (অর্থাৎ এটি এমন একটি বিষয় যা বিশেষ ব্যক্তির সনদের মুখাপেক্ষী নয়; বরং, পুরো শহরটাই এর সনদ)। [মাওকা’উল ইসলাম: ৪/২৭৪]

«<
8
>»