- সাহাবায়ে কেরাম তারাবীহ কত রাকাত আদায় করতেন?
- হাদীস/আসারসমূহ
- ইমামগণের বক্তব্য
- উমার রাদিয়াল্লাহু আনহু তারাবীহ কত রাকাত চালু করেছিলেন?
- আসারসমূহ
- ইমামগণের বক্তব্য
- ইমাম তিরমিযী রহ. (২৬৯) বলেন-
- ইবনে তায়মিয়্যাহ রহ. এর দৃষ্টিতে উমার রা. এর প্রচলনকরা তারাবীহ’র রাকাত-সংখ্যা
- উমার রা. এর প্রচলনকরা তারাবীহ’র রাকাত-সংখ্যা এর ব্যাপারে ইমামগণের বক্তব্য
- ইমাম ইবনু আব্দিল বার্র মালেকী রহ. (৪৬৩) বলেন—
- ইমাম কাজী ইয়াদ্ব রাহিমাহুল্লাহ বলেন—
- প্রখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারী রহ. এর বক্তব্য
- ইমাম ইবনে কুদামাহ রহ. এর বক্তব্য
- ওয়ালী উদ্দীন ইরাকী রহ. বলেন-
- সালাফী শায়খদের দৃষ্টিতে সাহাবায়ে কেরামের তারাবীহ’র রাকাত-সংখ্যা
- সালেহ আল মুনাজ্জিদ
- মদীনায় জন্মগ্রহণকারী বিশিষ্ট মুহাক্কিক শায়খ ড. খালিদ আবদুল কারীম আল-আতরাশ
- সালেহ আল ফাওযান
- শায়খ আতিয়্যাহ আস-সালিম বলেন-
- মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব নজদী রহ. বলেন—
- বিন বায রহ. এর ফতোয়া
- সৌদি ফতোয়া বোর্ডের অবস্থান
উমার রাদিয়াল্লাহু আনহু তারাবীহ কত রাকাত চালু করেছিলেন?
আসারসমূহ
مالك عن يزيد بن رومان أنه قال: كان الناس يقومون في زمان عمر بن الخطاب (رضي الله عنه) في رمضان بثلاث وعشرين ركعة
অর্থ: ইমাম মালেক তাবে’ঈ ইয়াযীদ ইবনে রূমানের সূত্রে বলেন, লোকেরা উমার রা. এর যুগে রামাদ্বানে (বিতরসহ) তেইশ রাকাত পড়তেন। [ফাতহুল বারী: ৪/৩১৬]
حدثنا وكيع ،عن مالك بن أنس ،عن يحيى بن سعيد، ان عمر بن الخطاب (رضي الله عنه) امر رجلا يصلي بهم عشرين ركعة
অর্থ: ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই উমার ইবনুল খাত্তাব রা. লোকদের বিশ রাকাত তারাবীহ পড়তে নির্দেশ দিয়েছেন। [মুসান্নাফে ইবনে আবী শায়বাহ: ২/২৮৫]
حدثنا حميد بن عبد الرحمن، عن حسن، عن عبد العزيز بن رفيع قال: كان أبي بن كعب يصلي بالناس في رمضان بالمدينة عشرين ركعة ويوتر بثلاث
অর্থ: আব্দুল আযীয ইবনে রাফী’ থেকে বর্ণিত, তিনি বলেন, উবাই ইবনে কা’ব রা. রামাদ্বানে মদীনায় লোকদের নিয়ে তিন রাকাত বিতর এবং বিশ রাকাত (তারাবীহ) পড়তেন। [মুসান্নাফ ইবনে আবী শায়বাহ: ২/২৮৫]
حدثنا علي أنا ابن ابي ذئب ،عن يزيد بن خصيفه ،اغاني عن السائب بن يزيد (رضي الله عنه) قال: كانوا يقومون على عهد عمر في شهر رمضان بعشرين ركعة
অর্থ: ইয়াযীদ ইবনে সাইব রা. বলেন- হযরত উমার রা. এর যুগে রামাদ্বান মাসে লোকজন বিশ রাকাত তারাবীহ আদায় করতেন। [মুসনাদে ইবনে জা’দ: ২৮২৫]
عبد الرزاق، عن اﻷسلامي، عن الحارث بن عبد الرحمن بن أبي ذباب، عن السائب بن يزيد رضي الله عنه قال: «كُنَّا نَنْصَرِفُ مِنَ الْقِيَامِ عَلَى عَهْدِ عُمَرَ رضي الله عنه، وَقَدْ دَنَا فُرُوعُ الْفَجْرِ، وَكَانَ الْقِيَامُ عَلَى عَهْدِ عُمَرَ رضي الله عنه ثَلَاثاً وَعِشْرِينَ رَكْعَةً»
অর্থ: আব্দুর রহমান ইবনে আবী যুবাব ইয়াযীদ ইবনে সাইব থেকে বর্ণনা করেন, আমরা উমার রা. এর যুগে পুরো রাত সালাত আদায় করতাম, এমনকি ভোরের কাছাকাছি হয়ে যেতো। আর উমার রা. এর যুগে সালাতটি ছিল ২০ রাকাত। [মুসান্নাফে আব্দুর রাযযাক: ৭৭৩৩]
عبد الرزاق، عن داود ابن قيس، وغيره، عن محمد بن يوسف، عن السائب بن يزيد، ان عمر جمع الناس في رمضان على ابي بن كعب، وعلى تعميم الدري على إحدى وعشرين ركعة
অর্থ: দাউদ ইবনে কায়েস প্রমূখ থেকে বর্ণিত, সায়িব ইবনে ইয়াযীদ রা. বলেন, নিশ্চয়ই উমার রা. রামাদ্বানে লোকদেরকে হযরত উবাই ইবনে কা’ব এবং তামীমে আদ-দারী এর পেছনে একুশ রাকাতের ওপর একত্রিত করে দিয়েছিলেন। [মুসান্নাফে আব্দুর রাযযাক: ৭৭৩০]
ইমামগণের বক্তব্য
ইমাম তিরমিযী রহ. (২৬৯) বলেন-
أَكْثَرُ أَهْلِ العِلْمِ عَلَى مَا رُوِيَ عَنْ عُمَرَ، وَعَلِيٍّ، وَغَيْرِهِمَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِشْرِينَ رَكْعَةً، وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ، وَابْنِ المُبَارَكِ، وَالشَّافِعِيِّ وقَالَ الشَّافِعِيُّ: >وَهَكَذَا أَدْرَكْتُ بِبَلَدِنَا بِمَكَّةَ يُصَلُّونَ عِشْرِينَ رَكْعَةً
অর্থ: সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মত সেটাই যা হযরত উমার, হযরত আলী রা. ও অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, আর তা হলো, ২০ রাকাত। এটিই ইমাম সুফয়ান সাওরী, ইবনুল মুবারক ও শাফে’ঈ রহ. এর মত। ইমাম শাফে’ঈ বলেন, আমাদের শহর মক্কায় আমি এমনটিই পেয়েছি যে, তাঁরা ২০ রাকাত তারাবীহ পড়তেন। [সুনানে তিরমিযী: ৩/১৬০]