মর্যাদা সম্পন্ন। তখন সেই সমালোচনার লক্ষ্যবস্তু হয় সমালোচক নিজেই।
আবু মুহাম্মদ ইবনে কুতায়বা রচিত ‘আল ইখতিলাফ ফিল লাফয’ গ্রন্থের ৬২ নং পৃষ্ঠায় কিছু আলোচনা রয়েছে। সেখানে সেই সমস্ত সমালোচকের মুখোশ উন্মোচন করা হয়েছে, যারা খলকে কুরআন (তথা কুরআন সৃষ্ট না অসৃষ্ট) বিতর্কের পর থেকে জারাহ-তা’দিলের নাম করে অনুমানভিত্তিক কথাবার্তা বলে গেছে।
‘তালবিসে ইবলিস’ গ্রন্থে ইবনুল জাওযি বলেন, হাদিস বিশারদদের ক্ষেত্রে শয়তানের একটি ধোঁকা হচ্ছে, অনেক সময় তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে একে অপরের সমালোচনা করে। কিন্তু সেটার নাম তারা দেয় জরাহ-তা’দিল। যেটা ছিল পূর্বসূরি আলেমগণ কর্তৃক শরিয়ত সংরক্ষণের একটি মাধ্যম। আসলে মনের উদ্দেশ্য সম্পর্কে তো আল্লাহই ভালো জানেন। তবে এই ঘৃণ্যকাজ যারা করে তাদের একটি নিদর্শন হলো, নিজেদের শায়খদের (মাঝে ত্রুটি থাকলেও সে) ব্যাপারে তারা চুপ থাকে।
মোট কথা রাবি যাচাই-বাছাই শাস্ত্রের পূর্বোক্ত কিতাব আর ‘তারিখে ইবনে আবি খায়সামা’ ও কারাবিসি কৃত ‘কিতাবুল মুদাল্লিসিন’ জাতীয় গ্রন্থগুলোতে হাদিস বিশারদ কিংবা ফিকহি ইমাম, কাউকেই ছাড় দেওয়া হয়নি। বিদ্বেষ উগরে দেওয়া হয়েছে সবার ব্যাপারে। ফলে সেই সব কিতাবে বড় বড় মুহাদ্দিস ও হাদিস বিশারদের ব্যাপারে জঘন্য সব সমালোচনা একত্রে পেয়ে গেছে সাহেব ইবনে আব্বাদের মতো লোকেরা। পরে সে এই বিষয়ে স্বতন্ত্র একটি গ্রন্থ লিখেছে। ধর্মীয় ইমামদের ক্ষেত্রে এমন কাজ আরো কিছু ফেতনাবাজ লোক করেছে। এখানে আমরা আর এই বিষয়ে কথা বাড়াতে চাচ্ছি না।
খুবই দুঃখের বিষয় হলো, বহু যুগ পার হলেও সেই প্রত্যাখ্যাত সম্প্রদায়িকতা চলমান থাকে।
‘লিসানুল মিযান’ গ্রন্থে মা’মার ইবনে শাবিব রহ.র জীবনীতে হাফেজ ইবনে হাজার রহ. সনদের সাথে বর্ণনা করেন, মা’মার বলেছেন, আমি মামুনকে বলতে শুনেছি, ইমাম শাফেয়িকে পরীক্ষা করে সববিষয়েই তাকে পরিপূর্ণ পেলাম আমি। সর্বশেষ একটি বিষয় বাকি ছিল। সেটা হলো,