দলিলের পার্থক্য সম্পর্কে অজ্ঞতা এবং হঠকারিতার কারণে।
হানাফিদের আরেকটি মূলনীতি নিম্নরূপ
বহুল প্রচলিত জরুরি বিষয়াদির ক্ষেত্রে খবরে ওয়াহিদকে গ্রহণযোগ্য মনে করে না তারা। তারা ভাবে, অবস্থা থেকেই বুঝা যাচ্ছে হাদিসটি মিথ্যা। কারণ, বহুল প্রচলিত জরুরি একটি বিষয়সংক্রান্ত হাদিসের রাবি থাকবে অসংখ্য। সেটা তো খবরে ওয়াহিদ-যার রাবি হয় সীমিত হতে পারে না। তাদের মতে এ ধরনের বিষয় সম্পর্কিত হাদিস গ্রহণের শর্ত হচ্ছে, ফুকাহায়ে কেরামের নিকট সেটি প্রসিদ্ধ হওয়া।
ইবনে রজব হাম্বলি (৭৩৬-৭৯৫ হি.) বলেন, কোনো হাদিস বর্ণনা করতে গিয়ে তার ভাষ্য কিংবা সনদে যদি গ্রহণযোগ্য রাবিগণ কমবেশি করেন তাহলে ইমাম আবু হানিফার মতে অতিরিক্ত অংশটুকু বাদ যাবে। গ্রহণযোগ্য হবে শুধু ততটুকু যতটুকুর ব্যাপারে সকলেই একমত।
এছাড়াও হানাফিদের রয়েছে শক্তিশালী এবং মজবুত সব মূলনীতি। যার প্রত্যেকটিই দলিল ও প্রমাণসমৃদ্ধ। ইসলামি আইনের মূলনীতি সংশ্লিষ্ট বড় বড় কিতাবে বিদ্যমান আছে সেগুলো।
যারা রসুল ঘোষিত মিথ্যা ও ফেতনার সয়লাবের যুগে যার তার থেকে হাদিস গ্রহণ করে তারাই কেবল মনে করে, হানাফিরা হাদিসবিরোধী। কিন্তু বাস্তবতা তেমনটা নয়। বরং মূলনীতি প্রণয়ন এবং তা থেকে মাসআলার সমাধান বের করার ক্ষেত্রে হানাফিদের অন্যতম ভিত্তি হচ্ছে হাদিস। এটা কেবল তারাই বুঝতে পারবে যারা উত্তমভাবে তুলনা এবং যাচাই করার তওফিকপ্রাপ্ত হয়েছে। যাদের গবেষণাটা হয় নিরপেক্ষ ও নিখুঁত। সেখানে থাকে না কোনো প্রবৃত্তি পূজা ও অন্ধ অনুকরণ।
আল্লাহ তাআলাই সমস্ত কিছুর তওফিকদাতা।
ইজতিহাদি জ্ঞানে কুফার অবস্থান
গোড়াপত্তনের সময় থেকে থেকে নিয়ে আবু হানিফার যুগ পর্যন্ত কুফার অবস্থানটা এখানে তুলে ধরা জরুরি। যেন তৎকালীন যুগে অন্য শহরের তুলনায় এই শহরটা আলাদা বৈশিষ্টাধিকারী হওয়ার কারণটা জানতে পারে অজ্ঞরা। তৎকালীন যুগে কুফা শহরটা হয়ে উঠেছিল পরিপক্ক ফিকহের উৎসভূমি, এবং ইলমের আলোয় উদ্ভাসিত।
আমি তো বলি