হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

১৩০৫ হিজরি সনে। এবং তাঁর বন্ধু ছিলেন বটে। ক্ষণজন্মা হয়েও তিনি আব্দুল হাই লৌখনভির মতো বিভিন্ন টপিকে বহু কিতাব রচনা করে গিয়েছেন। তার রচনার সংখ্যা ১০০ কিংবা তার চেয়েও বেশি। তন্মধ্যে কিছু রচনা তো বেশ মোটা মোটা খণ্ডসংবলিত। যেমন, ‘হেদায়া’ কিতাবের উপর তাঁর লেখা হাশিয়া। (এটি কয়েক খণ্ডে রচিত।) আর তাঁর প্রণীত আরেকটি কিতাব ‘তানসিকুন নিযাম ফি মুসনাদিল ইমাম’ পড়লে বুঝা যায়, হাদিস, তার রাবি এবং ত্রুটি-বিচ্যুতি সম্পর্কে তাঁর গবেষণা ও দক্ষতা কেমন ছিল!

১২৪.

শাইখুল মাশায়েখ শায়খ আহমদ জিয়াউদ্দিন ইবনে মুস্তফা কুমুশখানাভি রহ.। ১৩১১ হিজরি সনে তিনি ইন্তেকাল করেন। ‘রামুযূ আহাদিসির রসুল’ নামে মোটা একটি কিতাব লিখেন তিনি। এরপর ‘লাওয়ামিউল উকূল’ নাম দিয়ে মোট ৫ খণ্ডে তার একটি ব্যাখ্যা গ্রন্থ লেখেন। এছাড়াও তাঁর প্রণীত গ্রন্থের সংখ্যা প্রায় ৫০টি।

ভারতীয় উপমহাদেশেও হানাফি মাযহাবের অনেক বড় বড় মুহাদ্দিসগণ রয়েছেন। তাঁদের সবার আলোচনা এখানে করার সুযোগ নেই। আমরা অল্প কিছু হানাফি মুহাদ্দিসের কথা এখানে উল্লেখ করলাম। যেন এর দ্বারা তাঁদের সংখ্যাধিক্যের ব্যাপারটা বুঝতে পারেন আপনারা। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন।

সংযুক্তি

আল্লামা কাওসারি যেহেতু ভারতীয় উপমহাদেশের মুহাদ্দিসদের কথা তুলেই এনেছেন তা-ই উপমহাদেশীয় কিছু হানাফি মুহাদ্দিসের কথা এখানে উল্লেখ করব আমরা। এক্ষেত্রে আমরা কাউসারির অনুসরণে এক দুই লাইনেই তুলে ধরব তাঁদের পরিচিতি। এখানে আমরা সেই সব মুহাদ্দিসের কথাই বিশেষভাবে উল্লেখ করব, হাদিসশাস্ত্রে যাদের কোনো রচনা রয়েছে কিংবা যারা এই অঙ্গনে প্রসিদ্ধ।

নাম উল্লেখের ক্ষেত্রে আমরা মৃত্যু সন কিংবা স্তরভিন্নতা ধর্তব্যে আনিনি। বরং যখন যার কথা মনে পড়েছে লিখে গেছি। -আল্লামা ইউসুফ বানুরি রহ.

১. শায়খ মুহাম্মদ হায়াত সিন্ধি রহ.। ১১৬৩ হিজরিতে মদিনায় ইন্তে কাল করেন তিনি।

২. শায়খ হাশেম বিন আব্দুল

«<
102
>»