হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

সেটা তাদের ধারণা মাত্র। (যার কোনো সত্যতা নেই।)

১১৯.

‘রদ্দুল মুহতারে’র লেখক আল্লামা মুহাম্মদ ইবনে আমিন ইবনে উমর ইবনে আব্দুল আজিজ ইবনে আহমদ রহ.। তিনি ইবনে আবেদিন শামি নামে প্রসিদ্ধ। উনার জন্ম হয় সিরিয়ার দামেস্ক শহরে। ১১৯৮ হিজরিতে। আর তিনি ইন্তেকাল করেন ১২৫২ হিজরিতে। প্রসিদ্ধ অনেক কিতাবের লেখক তিনি। তাঁর সনদ এবং বর্ণনাগুলো পাওয়া যাবে তাঁর প্রণীত কিতাব ‘উকূদুল লাআলি ফিল আসানাদিল আ’ওয়ালি’ নামক গ্রন্থে।

১২০. মুহাম্মদ আবেদ ইবনে আহমদ আলি ইবনে মুহাম্মদ মুরাদ ইবনে ইয়া’কুব সিন্ধি রহ.। তাঁর উল্লেখযোগ্য রচনাবলি হচ্ছে, ‘হাসরুশ শারিদ’, ১৬ খণ্ডে রচিত ‘ত্বাওয়ালিউল আনওয়ার আ’লাদ দুররিল মুখতার’ এবং ‘আল মাওয়াহিবুল লাত্বিফা’ নামে ‘মুসনাদে আবি হানিফা’র একটি ব্যাখ্যা গ্রন্থ। এই ব্যাখ্যা গ্রন্থটি রচিত হয়েছে বেশ কয়েক খণ্ডে। ১২৫৭ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়।

১২১.

আব্দুল গনি ইবনে আবি সাঈদ ইবনে ছফি মুজাদ্দেদি দেহলভি রহ.। ১২৩৫ হিজরিতে দিল্লি শহরে জন্মগ্রহণ করেন তিনি। আর মৃত্যুবরণ করেন ১২৯৬ হিজরি সনে। মৃত্যু হয় মদিনাতুল মুনাওয়ারায়। ‘আল ইয়ানি’উল জানি’ নামক কিতাবে পাওয়া যাবে তাঁর হাদিসের সনদ সম্বন্ধীয় আলোচনা।

১২২.

শায়খ মুহাম্মাদ আব্দুল হাই ইবনে আব্দুল হালিম ইবনে আমিনুল্লাহ ইবনে মুহাম্মদ আকবর ইবনে আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইয়াকুব ইবনে আব্দুল আজিজ লৌখনোভি রহ.। ১২৬৪ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। তৎকালীন জামানায় বিধানসংক্রান্ত হাদিসের সবচেয়ে বড় আলেম ছিলেন তিনি। তবে তাঁর বিচ্ছিন্ন কিছু মতামত রয়েছে, মাযহাবের ক্ষেত্রে যেগুলো গ্রহণযোগ্য নয়। সূক্ষ্ম যাচাই-বাছাই ছাড়াই রাবিদের সমালোচনামূলক কিতাবাদির লেখা মেনে নিয়েছিলেন তিনি। এ ব্যাপারে যারা জ্ঞান রাখেন তাদের নিকট তাঁর উপরোক্ত কাজটা কোনোভাবেই সন্তোষজনক নয়।

১২৩. মুহাম্মদ হাসান সাম্ভলি রহ.। শায়খ আব্দুল হাই লৌখনোভির সমকালীন আলেম ছিলেন তিনি। তিনি জন্মগ্রহণ করেন ১২৬৪ হিজরিতে। আর মারা যান

«<
102
>»