লিখেছেন। সেখানে তাফসির করা হয়েছে হাদিস ও পূর্বসূরিদের বক্তব্য দ্বারা। ‘আয যিয়াদা ওয়াল ইহসান ফি উলূমিল কুরআন’ নামের আরো একটি কিতাবে লিখেছেন। এর মাধ্যমে জালালুদ্দীন সুয়ূতিকৃত ‘আল ইতক্বান’ কিতাবটি পরিমার্জিত করে আরো নতুন নতুন কুরআনি ইলম সংযোজন করেন তিনি। তাঁর অধিকাংশ রচনা সংরক্ষিত আছে ইস্তাম্বুলের আলি বাশা হাকিম মাকতাবায়। তিনি উজাইমিসহ আরো অনেক আলেমের কাছে ইলম শিখেছেন।
১১৫.
আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে আব্দুল মান্নান আমাসি রহ.। তিনি বহু কিতাব রচনা করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ৩০ খণ্ডে রচিত ‘নাজাহুল ক্বারি ফি শরহিল বুখারি’ এবং ৭ খণ্ডে প্রণীত ‘ইনায়াতুল মুনঈম বিশরহি সহিহি মুসলিম’। শেষোক্ত কিতাবটিতে পুরো সহিহ মুসলিমের ব্যাখ্যা করেননি। বরং তার কিছু অংশ করেছেন। (পক্ষান্তরে প্রথম কিতাবটিতে পুরো বুখারির ব্যাখ্যা করেছেন তিনি।) ১১৬৭হিজরিতে তিনি ইন্তেকাল করেন।
১১৬.
মুহাম্মদ ইবনে হাসান দামেস্কি রহ.। ইবনে হিম্মাত নামে প্রসিদ্ধ তিনি। ‘তুহফাতুর রাবি ফি তাখরিজি আহাদিসিল বায়যাভি’ গ্রন্থের প্রণেতা তিনি। ১১৭৫ হিজরিতে তাঁর ইন্তে কাল হয়ে যায়।
১১৭.
আবুল ফায়দ মুরতাদ্বা মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রাজ্জাক হুসাইনি যাবিদি রহ.। ১১৪৫ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন ‘ইহইয়াউ উলূমিদ দ্বিন’ গ্রন্থের ব্যাখ্যাকারক এবং ‘উকূদুল জাওয়াহিরিল মুনিফা ফি আদিল্লাতি মাযহাবিল ইমাম আবি হানিফা’ কিতাবের লেখক। ১২০৫ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়।
১১৮. মুহাম্মদ হিবাতুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে আব্দুর রহমান ইবনে তাজুদ্দিন বা’লি দামেস্কি রহ.। ১১৫১ হিজরিতে দামেস্কেই জন্মগ্রহণ করেন। তাঁর রচনাবলির মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘হাদিকাতুর রায়াহিন ফি ত্ববাকাতি মাশায়িখিনাল মুসনিদিন’ এবং ‘আত তাহকিকুল বাহির ফি শরহিল আশবাহ ওয়ান নাযাঈর’। দ্বিতীয় কিতাবটি রচিত হয়েছে মোটা মোটা ৫ খণ্ডে।
১২২৪ হিজরিতে ইস্তাম্বুলে ইন্তেকাল করেছেন তিনি। কেউ কেউ বলেন, তিনি দামেস্কে মারা গিয়েছেন।