হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

আবি হানিফাতিন নু’মান’ নামের দুটি গ্রন্থ তিনি রচনা করেছেন ১০৫২ হিজরিতে তার ইন্তেকাল হয়। তিনি আব্দুল ওয়াহহাব মুত্তাকি-যিনি মুত্তাকি আলি ইবনে হুসামুদ্দিনের ছাত্র-এবং মোল্লা আলি কারির কাছে হাদিসের ইলম অর্জন করেছেন। আর তাঁর কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন মুহাম্মদ হুসাইন খাফি। আর হুসাইন খাফি থেকে গ্রহণ করেছেন হাসান উজাইমি।

১১০. আইয়ুব ইবনে আহমদ ইবনে আইয়ূব কুরাশি মাতুরিদি খালওয়াতি দামেস্কি রহ.। তিনি জন্মগ্রহণ করেন ৯৯৪ হিজরিতে। আর মৃত্যুবরণ করেন ১০৭১ হিজরি সনে।

১১১.

আবুল ফাত্তাহ হাসান ইবনে আলি ইবনে ইয়াহইয়া উজাইমি মক্কি রহ.। ১০৪৯ হিজরিতে তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। আর মারা যান ১১১৩ হিজরিতে তায়েফ শহরে। দুই খণ্ডে রচিত ‘কিফায়াতুল মুসতাত্বলি’ গ্রন্থে পাওয়া যাবে তাঁর বর্ণিত হাদিসসমূহের সনদগুলো।

১১২.

আবুল হাসান নুরুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল হাদি হানাফি সিন্ধি রহ.। ১১৩৯ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। অনেক গুরুত্বপূর্ণ রচনা করে গিয়েছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, হাদিসের প্রসিদ্ধ ছয়টি বিশুদ্ধ কিতাব এবং মুসনাদে আহমদের উপর তিনি হাশিয়া লিখেছেন।

১১৩.

আব্দুল গনি ইবনে ইসমাঈল ইবনে আব্দুল গনি নাবুলুসি রহ.। তিনি জন্মগ্রহণ করেন ১০৫০ হিজরিতে। আর মৃত্যুবরণ করেন ১১৪৩ সনে। তাঁর রচনাবলির সংখ্যা অনেক। তন্মধ্যে সবিশেষ উল্লেখ্য হলো, ‘যাখাঈরুল মাওয়ারিস’। এটি এমন এক কিতাব যেখানে টুকরো হাদিস বা সনদ উল্লেখ করে দেখানো হয়েছে সেটি হাদিসের ৭ মৌলিক কিতাবের কোনটিতে আছে। ৭টি মৌলিক কিতাব হচ্ছে এই, সহিহ বুখারি, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে নাসাঈ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ এবং মুআত্তা মালিক।

১১৪.

শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ ইবনে সাঈদ আকিলা মক্কি রহ.। ১১৫০ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়। হাদিস শাস্ত্রে ‘মুসালসালাত’সহ আরো বেশ কয়েকটি গ্রহণযোগ্য কিতাব রচনা করেছেন তিনি। এছাড়াও তিনি ৫ খণ্ডের একটি তাফসির

«<
102
>»