হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

কারিম কুর্দি বাগদাদি রচিত ‘উলামাউনা’ গ্রন্থের ৬৭থেকে ৭৩ নং পৃষ্ঠায় পাওয়া যাবে তাঁর বিস্তারিত জীবনী।

১০৪.

শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আলি ইবনে আহমাদ ইবনে আলি রহ.। ‘ইবনে তুলুন’ নামে পরিচিত তিনি। ৯৫৩ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়। হাদিস ও ফিকহ শাস্ত্রের অনেক ইলমের অধিকারী ছিলেন এই মনীষী। প্রায় পঞ্চাশটি কিতাবের রচয়িতা ছিলেন তিনি।

১০৫.

মুত্তাকি আলি ইবনে হুসামুদ্দিন ইবনে আব্দুল মালিক ইবনে কাযিখান চিশতি বুরহানপুরি রহ.। ৮৮৫ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। আর মৃত্যুবরণ করেন ৯৭৫ হিজরি সনে। ইমাম সুয়ূতি কৃত ‘আল জামিউল কাবির’কে বিন্যস্ত করতে গিয়ে তিনি লিখেছেন ‘কানযুল উম্মাল’ নামের আরেকটি গ্রন্থ।

আবুল হাসান বাকরি বলেন, আল্লামা সুয়ূতির উপর মুত্তাকি বুরহানপুরির বিশেষ অবদান রয়েছে।

১০৬.

মালিকুল মুহাদ্দিসিন জামালুদ্দিন শায়খ মুহাম্মদ বিন তাহের গুজরাটি রহ.। ৯১০ হিজরিতে উনার জন্ম হয়। আর ৯৮৬/৯৮৭ হিজরিতে তিনি শাহাদত বরণ করেন। হাদিসশাস্ত্রে তাঁর রচিত অনেক উপকারী গ্রন্থ রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘মাজমাউ বিহারিল আনওয়ার’, ‘তাযকিরাতুল মাওদূআত’ এবং ‘আল মুগনি ফি আসমাঈ রিজালিল হাদিস’।

১০৭. আবুল হাসান আলি ইবনে সুলতান মুহাম্মদ কারি হারাবী মক্কী রহ.। মোল্লা আলি কারি নামে প্রসিদ্ধ তিনি। ১০১৪ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। ‘মিশকাতুল মাসাবিহে’র ব্যাখ্যাগ্রন্থ ‘মিরকাতুল মাফাতিহ’ এবং ‘মুখতাসারুল বিকায়া’র ব্যখ্যায় তাঁর রচিত ‘ফাতহু বাবিল ইনায়া বিশারহি কিতাবিন নুকায়া’ এগুলো বিধানসংক্রান্ত হাদিসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি কিতাব। তিনি ছিলেন কুতুব নাহরাওয়ালি এবং আব্দুল্লাহ সিন্ধির ছাত্র।

১০৮.

আহমদ ইবনে মুহাম্মদ ইবনে শাইখুল ইসলাম আহমদ ইবনে ইউনূস শিলবি সৌদি রহ.। ১০২১ হিজরিতে ইন্তেকাল করেন তিনি।

১০৯.

মুহাদ্দিসুল হিন্দ আব্দুল হক ইবনে সাইফুদ্দিন ইবনে সা’দুল্লাহ বুখারি দেহলভি রহ.। ৯৫৮ হিজরিতে দিল্লি শহরে জন্মগ্রহণ করেন এই মনীষী। ‘আল লামআত শরহুল মিশকাত’ ও ‘আত তিবয়ান ফি আদিল্লাতি মাযহাবিল ইমাম

«<
102
>»