হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

পারদর্শিতা টের পাওয়া যায়।

৯৯.

আবুল আদল যাইনুদ্দিন কাসেম ইবনে কুতলুবুগা হানাফি রহ.। ৮০২ হিজরিতে কায়রো শহরে তিনি জন্মগ্রহণ করেন। ‘ইখতিয়ার’ ও ‘উসূলে বাযদাভি’তে বিদ্যমান হাদিসসমূহের যাচাই-বাছাই করেছেন তিনি। এছাড়াও হাদিস ও ফিকহ শাস্ত্রে ১০০.

আব্দুল লতিফ ইবনে আব্দুল আজিজ ইবনে আমিনুদ্দিন কিরমানি রহ.। ‘ইবনে মালাক’ নামে তিনি পরিচিত। ৮৮৫ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়। ‘মাবারিকুল আযহার শলহু মাশারিক্কিল আনওয়ার’ কিতাবের লেখক তিনি। আরো বিস্তারিত জানতে ‘শাযারাত’ কিতাবটি পড়তে পারেন।

১০১. মুহাম্মদ ইবনে আব্দুল লতিফ ইবনে আব্দুল আজিজ ইবনে আমিনুদ্দিন কিরমানি রহ.। নিজের পিতার মতো তিনিও ‘ইবনে মালাক’ নামে পরিচিত। বাগাভি রচিত ‘মাসাবিহুস সুন্নাহ’র ব্যাখ্যাকারক তিনি। এছাড়াও তাঁর প্রণীত একটি ‘শরহে বেকায়া’ আছে। ‘আল ফাওয়াইদুল বাহিয়্যাহ’ কিতাবের ১০৭নং পৃষ্ঠা দ্রষ্টব্য।

১০২.

আবুল আব্বাস আহমদ ইবনে আব্দুল লতিফ শারজি যাবিদি রহ.। ৪৯৩ হিজরিতে ইন্তেকাল করেন তিনি। ‘আত তাজরিদুস সরিহ লি আহাদিসিল জামিঈস সহিহ’ নামে তাঁর রচিত একটি কিতাব আছে।

১০৩.

শিহাবুদ্দিন আহমদ ইবনে ইসমাঈল ইবনে উসমান কুরানি কুর্দি রহ.। ৮১৩ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন বিশিষ্ট উসুলবিদ, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির এবং কুরআনের শিক্ষক ছিলেন। হাফেজ ইবনে হাজারের অন্যতম ছাত্র ছিলেন তিনি। তাঁর কাছে তিনি কেরাত পড়েছেন। আত্মশুদ্ধির লাইনে অনুমতিপ্রাপ্ত হয়েছেন তাঁর কাছ থেকে। ৮৯৪ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়।

‘আল কাউসারুল জারি আ’লা রিয়াদিল বুখারি’ নামে তাঁর প্রণীত একটি কিতাব রয়েছে। এই কিতাবটি তিনি ৮৭৩ হিজরি সনে তুরস্কের এদ্রিনায় থাকাকালীন লিখে শেষ করেছিলেন। সেই কিতাবে তিনি সহিহ বুখারিতে থাকা জটিল শব্দাবলির ব্যাখ্যা করেন। সেইসঙ্গে স্পষ্ট করে দেন সম্ভাব্য দ্বিধাদ্বন্দ্বের জায়গায় রাবিদের নামের উচ্চারণগুলো। কিতাবের বহু জায়গায় আল্লামা কিরমানি এবং ইবনে হাজার কর্তৃক (হানাফি মাযহাবের উপর) উত্থাপিত আপত্তির জবাব দিয়েছেন তিনি। আল্লামা আব্দুল

«<
102
>»