হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

রচিত ‘ফকিহ ওয়াল মুতাফাক্কিহ’ পাঠ করতে পারে। তাহলেই সে বুঝতে পারবে কিয়াস অস্বীকার করতে গিয়ে হাদিস সম্পর্কে যাহিরীদের অনুমানভিত্তিক কথাবার্তার প্রকৃত রূপ।

ইসতিহসান

ইলমের সাথে নিবিড় সম্পর্কহীন অবুঝ কিছু লোকের ধারণা হলো, জনগণ যা চায় এবং কামনা করে সে অনুযায়ী হুকুম বলে দেওয়াটাই হচ্ছে হানাফিদের মতে ইসতিহসান। এমনকি ইবনে হাযম যাহিরি তাঁর ‘ইহকাম’ কিতাবে ইসতিহসানের সংজ্ঞা দিয়েছে এভাবে, “ইসতিহসান হলো সেই হুকুম যেটা মনের চাহিদা এবং প্রবৃত্তির অনুগামী হবে। সেই হুকুমটা ভুলও হতে পারে সঠিকও হতে পারে।” অথচ ইসতিহসানের এমন সংজ্ঞা আজ পর্যন্ত কোনো ফকিহই দেননি। সত্যিই যদি হানাফিরা ইসতিহসান বলতে এমন কিছু বুঝতেন তাহলে বিরোধীদের তিরস্কার ও প্রত্যুত্তরের যোগ্য হতেন তারা। (কিন্তু ইসতিহসান মানে তো এমন কিছু নয় হানাফিদের নিকট।) তবে বিরোধীদের মানসিকতা নষ্ট হয়ে গেছে। তাদের জ্ঞানবুদ্ধি সব উড়ে গেছে। তা-ই তো তারা তির তাক করেছে হানাফিদের দিকে। যে তির আবার ফিরে যাচ্ছে তাদেরই দিকে। এটার কারণ হলো, হানাফিদের উদ্দেশ্য এবং শুধু এই অধ্যায়ের অতিসূক্ষ্মতা বুঝতে না পারা।

কিয়াসের প্রবক্তাদের মধ্যে এমন কেউ নেই যে হানাফিদের উদ্দিষ্ট ব্যাখ্যানুযায়ী ইসতিহসান করে না। ইসতিহসানকে দলিল হিসেবে ধরার অনেক দৃষ্টান্ত রয়েছে সব মাযহাবেই। সেগুলো উল্লেখের জায়গা এটা নয়। (তা-ই উল্লেখ করলাম না।) আর ইমাম শাফেয়ী যে ইসতিহসানকে বাতিল সাব্যস্ত করেছেন সেটা তার লেখার স্খলন মাত্র। কেননা ইসতিহসানকে বাতিল সাব্যস্তকরণে তার উপস্থাপিত দলিলগুলোকে সঠিক ধরলে সেগুলো প্রথমেই খাটে কিয়াসের ক্ষেত্রে। অথচ কিয়াস তো তার মতে বিশুদ্ধ। (তা-ই তাঁর ইসতিহসান বাতিল সাব্যস্ত করণটাকে তাঁর লেখার স্খলনই ধরতে হবে।)

ইবরাহিম ইবনে জাবিরের ঘটনাটি এ সংক্রান্ত একটি মজার ঘটনা। সেটা হলো, আব্বাসী খলিফা মুত্তাকি লিল্লাহর আমলে একজন বড় বিচারক শাফেয়ি মাযহাব

«<
102
>»