হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

তাছাড়া এমন উদ্দেশ্য কী করে হতে পারে, যেখানে এই কথার প্রবক্তা ইবরাহিম নাখঈ এবং সাঈদ ইবনে মুসাইয়াব (মৃত্যু: ৯৩ হি.) নিজেই ছিলেন শাখাগত মাসআলায় কিয়াসকারী। বিরুদ্ধবাদীদের জন্য যদিও এটা খুবই কষ্টের খবর। কিন্তু এটাই সত্য।

কিয়াসের স্বপক্ষে সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত সব বর্ণনা মিথ্যা সাব্যস্ত করতে চেয়েছেন ইবনে হাযম যাহিরি। বিশেষত ওমর রা. বর্ণিত একটি হাদিসকে মিথ্যা বলতে চেয়েছেন তিনি। অথচ সেই হাদিসটি উমর রাদিয়াল্লাহুর থেকে কাছাকাছি শব্দে একাধিক সূত্রে বর্ণনা করেছেন খতিবে বাগদাদি রহ.সহ আরো অনেকে। তেমনি অন্যান্য সাহাবি থেকেও বর্ণিত আছে সেটি।

খতিবে বাগদাদি তাঁর রচিত ‘ফকিহ ওয়াল মুতাফাক্কিহ’ কিতাবে কিয়াসের স্বপক্ষে মুআয রা. (মৃত্যু: ১৮ হি.) বর্ণিত হাদিস উল্লেখ করে বলেন, হারিস ইবনে আমরের উচ্চারিত “মুআযের একাধিক শাগরিদ থেকে বর্ণিত” বাক্য থেকে বুঝা যাচ্ছে, হাদিসটি প্রসিদ্ধ এবং এর বর্ণনাকারী অনেক। আর মুআযের শ্রেষ্ঠত্ব ও দুনিয়াবিমুখতা তো প্রসিদ্ধ। তাঁর শাগরিদরাও স্বাভাবিকত দ্বীনদার ও নির্ভরযোগ্য এবং দুনিয়াবিমুখ ও নেককারই হবে। কেউ কেউ বলেন, এই হাদিসটি উবাদাহ ইবনে নুসাঈ আব্দুর রহমান ইবনে গান্মের সূত্রে মুআয থেকে বর্ণনা করেছেন। আর এই সনদটি মুত্তাসিল। (অবিচ্ছিন্ন) এই সনদের সকল রাবিগণ নির্ভরযোগ্যতায় প্রসিদ্ধ। তাছাড়া উলামায়ে কেরামও এই হাদিসটি গ্রহণ করে দলিল দিয়েছেন এর মাধ্যমে। এ থেকেই আমরা বুঝতে পারি, হাদিসটি তাদের নিকট বিশুদ্ধ।”

এরকমই বরং এর চেয়েও আরো পরিপূর্ণ বক্তব্য রয়েছে আবু বকর রাযী প্রণীত ‘ফুসূল’ গ্রন্থে। কিয়াস অস্বীকারকারীদের সম্পর্কে তাঁর কিছু বক্তব্যও আমি তুলে ধরেছি ইতোপূর্বে। এখানে আর এই কিয়াস নিয়ে লম্বা কথা বলার সুযোগ নেই। যতটুকু বলেছি ততটুকুই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। কিয়াসের স্বপক্ষে বর্ণিত হাদিসগুলোর সনদ সম্পর্কে আরও বিশদভাবে কেউ জানতে চাইলে সে আবু বকর রাযি প্রণীত ‘ফুসূল’ এবং খতিবে বাগদাদি

«<
102
>»