এতটুকু আলোচনাই এটা প্রমাণের জন্য যথেষ্ট যে, ইসতিহসান বিরোধীদের আপত্তি বাস্তবতা বিবর্জিত।
হাদিস গ্রহণের শর্তসমূহ
বর্ণনাকারী নির্ভরযোগ্য হলে মুরসাল হাদিসও মুসনাদের মতো গ্রহণযোগ্য হানাফিদের নিকট। (যে হাদিসের সনদের শেষে তাবেঈর পরে বিচ্ছিন্নতা রয়েছে তাকে বলা হয় মুরসাল। আর অবিচ্ছিন্ন সনদের হাদিসকে বলা হয় মুসনাদ।) এটাই ছিল অধিকাংশ ফকিহ সাহাবি, তাবেঈ এবং তাবে তাবেঈনের মত। দুইশ হিজরি পর্যন্ত এভাবে চলে আসছিল। আর এতে কোনো সন্দেহ নেই, মুরসাল বিশেষত বড় বড় তাবেঈগণের মুরসাল গ্রহণ না করলে বর্জন করতে হবে বেশ কিছু আমলযোগ্য হাদিস।
ইমাম আবু দাউদ রহ. (২০২-২৭৫ হি.) মক্কাবাসীদের উদ্দেশ্যে হাদিস সম্পর্কিত একটি পত্র লিখেছিলেন। মুহাদ্দিসগণের নিকট সেই পত্রটা খুবই প্রসিদ্ধ। সেখানে তিনি লিখেন, “আর মুরসালের মাধ্যমে দলিল পেশ করতেন সুফিয়ান সাওরি, মালিক ইবনে আনাস ও আওযাঈর মতো পূর্বসূরি উলামায়ে কেরাম। সর্বপ্রথম এই ব্যাপারে সমালোচনা শুরু করেন ইমাম শাফেয়ি।”
মুহাম্মদ ইবনে জারির ত্ববারি (২২৪-৩১০ হি.) বলেন, ২০০ হিজরির আগ পর্যন্ত মুরসাল হাদিস অনুযায়ী আমল করত মানুষ। ২০০ হিজরির পরে এটা প্রত্যাখানের কথা ওঠে নতুন করে।
একই কথা পাওয়া যায় আবু সাঈদ সালাহুদ্দিন আলাঈ (৬৯৪-৭৬১ হি.) রচিত ‘আহকামুল মারাসিল’ কিতাবে। ইবনু আবদিল বার প্রণীত ‘তামহিদ’ গ্রন্থের শুরুতেও পাওয়া যায় এই কথা। এসব থেকে বুঝা যায়, এই ব্যাপারে ইজমা রয়েছে। (অর্থাৎ ২০০ হিজরির আগ পর্যন্ত মুরসাল সকলের নিকট গ্রহণযোগ্য ছিল এ বিষয়টা ‘ইজমা’ তথা সকলের ঐকমত্যে প্রমাণিত।)
অনেকে এই বলে (মুরসালের) বিরোধিতা করে, পূর্বসূরিদের মধ্যে এমন লোকও ছিলেন যিনি মুরসালের কয়েকজন রাবির কঠিন সমালোচনা করেছেন। (সুতরাং মুরসাল অগ্রহণযোগ্য।) তাদের এই বিরোধিতা আসলে অনর্থক। কারণ সেই সমালোচনা হয়েছে রাবির অগ্রহণযোগ্যতা নিয়ে। এমন সমালোচনা তো মুসনাদ হাদিসের অনেক রাবির ব্যাপারেও হয়ে