থাকে। সুতরাং এখানে মূল প্রসঙ্গ মুসনাদ বা মুরসাল নয়। বরং মূল ব্যাপার হচ্ছে রাবির গ্রহণযোগ্যতা।
পূর্বসূরিদের বিরুদ্ধে গিয়ে মুরসাল প্রত্যাখ্যান করেছেন ইমাম শাফেয়ি। কিন্তু এই ক্ষেত্রে বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন তিনি, যার একটির সাথে অপরটির কোনো মিল নেই। একবার তিনি বলেছেন, ইবনুল মুসাইয়াব বর্ণিত মুরসাল ছাড়া আর কোনো মুরসালই দলিলযোগ্য নয়। এরপরে আবার কিছু মাসআলায় সেই ইবনুল মুসাইয়াব বর্ণিত মুরসালকেই প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছেন তিনি। সেগুলো আমি উল্লেখ করেছি ‘যুয়ূলু ত্ববাকাতিল হুফফফাজ’ গ্রন্থের টীকাতে। আরেক জায়গায় ইবনুল মুসাইয়াব ছাড়া অন্যদের মুরসালও গ্রহণ করতে হয়েছে ইমাম শাফেয়িকে। এরপরে আবার তিনি এও বলেছেন, মুরসাল যদি অন্য কোনোভাবে শক্তিশালী হয় তাহলে সেটা হবে দলিলযোগ্য। এরকম অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য দেওয়ায় বাইহাকির মতো হাদিস বিশেষজ্ঞরাও তা সমাধান করতে গিয়ে গলদঘর্ম হয়েছেন।
খোদ ‘মুসনাদে শাফেয়ি’তেও রয়েছে পূর্বসূরিদের মতানুযায়ী গ্রহণযোগ্য (কিন্তু শাফেয়ির মতে অগ্রহণযোগ্য) অনেক মুরসাল বর্ণনা। মুআত্তা মালিকে বর্ণিত মুরসাল হাদিসের সংখ্যা হলো প্রায় ৩০০। এই সংখ্যাটা মুআত্তায় উল্লিখিত মুসনাদ হাদিসের অর্ধেকের চেয়ে বেশি। আবু সাঈদ সালাহুদ্দিন আলাঈ (৬৯৪-৭৬১ হি.) রচিত ‘আহকামুল মারাসিল’ কিতাবে মুরসাল হাদিস গ্রহণ ও প্রত্যাখ্যান প্রসঙ্গে কিছু আলোচনা পাওয়া যায়।
‘শুরূতুল আইম্মাতিল খামসাহ’ গ্রন্থের একটি টীকা লিখেছি আমি। সেখানে মুরসালকে বিশুদ্ধ সাব্যস্তকরণ সম্পর্কে ফকিহদের বক্তব্য এবং সেটাকে দুর্বল চিহ্নিতকরণের ব্যাপারে পরবর্তী মুহাদ্দিসদের বক্তব্যের মাঝে একটা সামঞ্জস্য বিধানের চেষ্টা করেছি আমি। এছাড়াও মুরসালকে দলিল বানানোর স্বপক্ষে কিছুটা বিস্তারিত আলোচনা করেছি সেখানে। স্বয়ং ইমাম বুখারিকেও নিজ কিতাবে মুরসাল হাদিসের মাধ্যমে দলিল দিতে দেখবেন আপনি। তেমনি ইমাম মুসলিমও তাঁর রচিত হাদিসের বিখ্যাত কিতাব মুসলিম শরিফের ভূমিকা এবং দিবাগত (চামড়া পরিশুদ্ধকরণ) সংক্রান্ত আলোচনায় নিয়ে এসেছেন এই মুরসাল হাদিস।
এই প্রসঙ্গে এর চেয়ে বেশি আলোচনা করার সুযোগ এখানে