নেই।
মুসনাদ কিংবা মুরসাল হাদিস গ্রহণের ক্ষেত্রে হানাফিদের শর্ত হলো, হাদিসটা তাঁদের সম্মিলিত মূলনীতিগুলো থেকে বিচ্ছিন্ন না হওয়া। অর্থাৎ হানাফি ফকিহগণ কুরআন, হাদিস এবং সাহাবায়ে কেরামের বিভিন্ন সিদ্ধান্তের প্রয়োগক্ষেত্রগুলো নিয়ে গবেষণা করেছেন খুব ভালোভাবে। এমনকি কুরআন ও হাদিস থেকে উৎসারিত সর্বসম্মত মাসআলাগুলোকেও মূল উৎসের সাথে মিলিয়ে দেখেছেন তাঁরা। এছাড়া অন্যান্য মাসআলার ক্ষেত্রেও এমনটাই করেছেন উনারা। এভাবে পরিপূর্ণ গবেষণা ও খোঁজাখুঁজির পর তাদের নিকটা একত্রিত হয়েছে কিছু মূলনীতি। যেগুলো সংরক্ষিত আছে সংশ্লিষ্ট কিতাবাদিতে। সেই মূলনীতিগুলোর সাথে তারা খবরে ওয়াহিদকে মিলিয়ে দেখেন। (খবরে ওয়াহিদ বলা হয় এমন হাদিসকে যার রাবিদের সংখ্যা কোনোকালেই অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছেনি।) যদি হাদিসটা সেই মূলনীতিগুলোর বিরোধী হয় তাহলে সেটাকে তার চেয়ে শক্তিশালী কোনো হাদিসের বিপরীত গণ্য করেন তারা। এটি এমন এক নীতি যা শরিয়তের প্রয়োগক্ষেত্রগুলো নিয়ে গবেষণার মাধ্যমে তৈরি হয়েছে। আর এর গ্রহণযোগ্যতা সেই সংবাদের মতো যা পাওয়া যায় সকল মানুষ থেকে।
ইমাম ত্বহাবি রহ. তাঁর রচিত কিতাবাদিতে খুব বেশি ফলো করেছেন এই নীতি। তাই অনভিজ্ঞ লোকেরা ভেবেছে, তিনি এক হাদিসকে অপর হাদিসের উপর প্রাধান্য দিয়েছেন কিয়াসের ভিত্তিতে।
অধিকাংশ ক্ষেত্রেই কোনো হাদিস হানাফিদের মূলনীতির বিপরীত হওয়ার কারণ হচ্ছে, রাবিগণ শাব্দিক বর্ণনার তুলনায় আত্মিক বর্ণনা করতেন বেশি। ফলে বিগড়ে যেত সেই হাদিসের প্রকৃত অর্থ। (সেই কারণে পরে হাদিসটাকে মনে হতো মূলনীতির বিপরীত।) এটি একটি সূক্ষ্ম বিষয়। এর মাধ্যমে দক্ষ ফকিহগণ চিন্হিত করতে পারেন বহু হাদিসের দুর্বলতা এবং সমস্যার জায়গাগুলো। অতঃপর বারবার গবেষণা করে সঠিকটা বুঝতে পারেন তারা।
এছাড়াও হাদিসের ত্রুটি চিহ্নিতকরণে হানাফিদের রয়েছে আর কিছু সূক্ষ্ম নীতি। যেগুলোর ব্যাপারে সতর্ক নন বহু হাদিস বর্ণনাকারী।
আর যুগ পরম্পরায় চলে আসা আমলের একটি বিশেষ অবস্থান রয়েছে হানাফিদের নিকট। এর