মাধ্যমে যাচাই করা যায় বহু হাদিসের বিশুদ্ধতা। আর এই বিষয়টা কেবল মদিনাবাসীর আমলের সাথেই খাস নয়। বরং যেসব এলাকায় সাহাবায়ে কেরাম গিয়েছেন, বসবাস করেছেন এবং সেখানে বিদ্যমান আছেন তাঁদের ছাত্র ও ছাত্রের ছাত্ররা সেই সমস্ত এলাকায় প্রচলিত আমলই গ্রহণযোগ্য।
ইমাম মালিকের কাছে লাইস রহ. (৯৪-১৭৫ হি.)র প্রেরিত চিঠিতেও এদিকে ইঙ্গিত রয়েছে।
হাদিস গ্রহণের ক্ষেত্রে ইমাম আবু হানিফার আরো একটি সন্তোষজনক শর্ত হলো, হাদিস শোনার পর থেকে নিয়ে অন্যের কাছে সেটা পৌছানো পর্যন্ত পুরো সময়টাতে রাবির স্মৃতিতে থাকতে হবে সেই হাদিস। মনে না রেখে শুধু লিখে রাখা গ্রহণযোগ্য নয়। এমনটাই পাওয়া যায় কাযি ইয়ায (৪৭৬-৫৪৪ হি.) রচিত ‘ইলমা’ সহ আরো অনেক কিতাবে।
এছাড়াও ইমাম আবু হানিফা হাদিসের অর্থগত বর্ণনার অধিকার কেবল শুধু ফকিহদেরকেই দিয়ে থাকেন। (তাঁর মতে স্রেফ মুহাদ্দিসের সেই অধিকার নেই।)
হানাফিদের আরো একটি মূলনীতি হচ্ছে এই, নিজে দলিলরূপে সাব্যস্ত হওয়া এবং অন্য কিছুকে প্রমাণ করার ক্ষেত্রে দলিলাদির স্তর ভিন্নতার প্রতি লক্ষ্য রাখা। সুতরাং যে দলিল সাব্যস্ততার দিক থেকে অকাট্য আর যেটা ধারণামূলক, এদুটোর মধ্যে ফারাক রয়েছে তাদের নিকট। তেমনি যে দলিল নিশ্চিতরূপে কোনো কিছু প্রমাণিত করে আর যেটা করে না এই উভয়টাতে রয়েছে বিস্তর পার্থক্য। এই জন্যেই কুরআনের বিপরীতে খবরে ওয়াহিদ অগ্রহণযোগ্য। খবরে ওয়াহিদের মাধ্যমে কোনো মুজমালের (অর্থাৎ অর্থের দিক থেকে সংক্ষিপ্ত আয়াতের) ব্যাখ্যা করা হলে সেটাকে কুরআনের বিরোধিতা মনে করেন না হানাফিরা। তা-ই তো খবরে ওয়াহিদ দ্বারা (কুরআনে উল্লিখিত) মুজমালের ব্যাখ্যা করে হলে সেটা তাঁদের মতে কুরআনের উপর অতিরিক্ত কিছু বাড়ানো হয়েছে বলে গণ্য হবে না। যদিও কিছু ফেতনাবাজ সেই ব্যাখ্যামূলক খবরে ওয়াহিদকেই চালিয়ে দিয়েছে এই বলে যে, কুরআনের উপর অতিরিক্ত কিছু বাড়ানো হয়েছে। এটা তারা করেছে