হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

রহ.। ৭৬২ হিজরিতে জন্মগ্রহণ করেন এই মনীষী। সিহাহ সিত্তা (ছয়টি বিশুদ্ধ হাদিসের কিতাব) সহ বড় বড় কিতাবের হাদিসগুলো তিনি অনেক বেশি বর্ণনা করতেন, শুনতেন এবং অন্যদেরকে শোনাতেন। তাঁর ব্যাপারে আরো জানতে ‘আদ দ্বাওউল লামি’ কিতাবটি মুতালাআ করুন।

৯৪. ইয়্যুদ্দিন আব্দুর রহিম ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহিম ইবনুল ফুরাত রহ.। তিনি জন্মগ্রহণ করেন ৭৫৯ হিজরিতে। আর মৃত্যুবরণ করেন ৮৫১ হিজরি সনে। সেই সকল মুহাদ্দিসের অন্তর্ভুক্ত তিনি, যারা অনেক বেশি হাদিস বর্ণনা করতেন এবং যাদের সনদটাও ছিল উঁচু পর্যায়ের। বিস্তারিত জানতে ‘আদ দ্বাওউল লামি’ দ্রষ্টব্য।

৯৫.

বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ ইবনে মূসা হালাবি রহ.। বদরুদ্দিন আইনি নামে তিনি প্রসিদ্ধ। ৭৬২ হিজরিতে তাঁর জন্ম হয়। আর মৃত্যু হয় ৮৫৫ হিজরি সালে। মিশরের মুনিরিয়া মাকতাবা থেকে প্রকাশিত ‘উমদাতুল কারি’র শুরুতে বিস্তারিত জীবনী পাওয়া যাবে তাঁর।

৯৬.

কামালুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহিদ ইবনে আব্দুল হামিদ রহ.। ইবনুল হুমাম নামে তিনি পরিচিত। ইনিই হচ্ছেন ‘ফাতহুল কাদিরে’র লেখক। ৭৮৮ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। আর মারা যান ৮৬১ হিজরি সনে।

৯৭.

আবু সাআদাত সা’দুদ্দিন সা’দ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে সা’দ ইবনে আবু বকর রহ.। ইবনে দায়রি নামে তিনি পরিচিত। ৭৬৮ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। আর মৃত্যুবরণ করেন ৮৬৭ হিজরি সালে। আবুল আব্বাস আহমদ ইবনে ইবরাহিম রহ. লিখিত ‘গায়াহ ফি শরহিল হেদায়া’র পরিশিষ্ট লিখেছেন এই সা’দুদ্দিন সা’দ ইবনে মুহাম্মদ।

৯৮.

আবুল আব্বাস তাকিউদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে হাসান ইবনে আলি শুমুন্নি রহ.। ৮০১ হিজরি সনে ইস্কান্দারিয়া শহরে তাঁর জন্ম হয়। আর মৃত্যু হয় ৮৭২ হিজরিতে। ‘কামালুদ দিরায়া’ নামে ‘বিক্বায়া’ কিতাবের একটি ব্যাখ্যাগ্রন্থ আছে। সেটির রচয়িতা হলেন ইনি। সেই ব্যাখ্যাগ্রন্থ থেকেই বিধানসংক্রান্ত হাদিসের ব্যাপারে তাঁর

«<
102
>»