করেন একটি পুস্তিকায়। যা দামেস্ক থেকে প্রকাশিত ‘মিশকাতুল মাসাবিহে’র শেষে রয়েছে।
৮৫. হাফেজ জামাল উদ্দিন আবু মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে ইউসুফ ইবনে মুহাম্মদ ইবনে আইয়ুব ইবনে মুসা হানাফি যাইলাঈ রহ.। ‘নাসবুর রায়াহ’র লেখক তিনি। ৭৬৬ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়।
৮৬.
হাফেজ আলাউদ্দিন মোগলতাই ইবনে কুলাইজ বাকজারি হানাফি রহ.। তিনি ইন্তেকাল করেন ৭৬২ হিজরি সনে। আরো জানতে দেখুন, ইবনে ফাহাদ কৃত ‘লাহযুল আলহায বিযাইলি ত্ববাকাতিল হুফফাজ’।
৮৭.
বদরউদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শিবলি তাঁর পিতা ছিলেন দামেস্কের মাদ্রাসায়ে শিবলিয়ার তত্ত্বাবধায়ক। সেই হিসেবে তাঁর পিতাকে এবং তাঁকে বলা হতো শিবলি। ৭৬৯ হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। ‘আদ দুরারুল কামিনা’ দ্রষ্টব্য।
৮৮.
আল্লামা আফিফুদ্দিন ইবরাহিম ইবনে ইসহাক ইবনে ইয়াহইয়া ইবনে ইসহাক ইবনে ইবরাহিম ইবনে ইসমাঈল দামেস্কি রহ.। ৬৯৫ হিজরিতে তিনি দামেস্কে জন্মগ্রহণ করেন। আর মৃত্যুবরণ করেন ৭৭৭ হিজরি সনে। হাফেজ ইবনে হাজার রচিত ‘আদ দুরারুল কামিনা’তে তাঁর জীবনী সংকলিত হয়েছে।
৮৯. মুহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে নাসরুল্লাহ ইবনে সালেম ইবনে আবিল ওফা’ কুরাশি রহ.। ৭৭৫ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়।
৯০.মাজদ ইসমাঈল ইবনে ইবরাহিম ইবনে মুহাম্মদ ইবনে আলি কিনানি বিলবিসি রহ.। তিনি ‘মুখতাসারু আনসাবির রুশাত্বি’ গ্রন্থের লেখক। ৮০২ হিজরিতে তিনি ইন্তেকাল করেন।
৯১. আবুল মাহাসিন জামালুদ্দিন ইউসুফ ইবনে মুসা ইবনে মুহাম্মদ মালাত্বি রহ.। ৭২৬ হিজরিতে জন্মগ্রহণ করেন তিনি। আর মৃত্যুবরণ করেন ৮০৩ হিজরি সনে। ইনিই হলেন ‘আল মু’তাসার মিনাল মুখতাসার মিন মুশকিলিল আসার’ কিতাবের লেখক।
৯২.
শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দায়রি রহ.। ‘আল মাসাঈলুশ শারিফা ফি আদিল্লাতি মাযহাবিল ইমাম আবি হানিফা’র লেখক তিনি। ৮২৭ হিজরিতে উনার ইন্তেকাল হয়।
৯৩.
আবুল ফাতাহ আহমদ ইবনে উসমান ইবনে মুহাম্মদ ইবনে ইবরাহিম ইবনে আব্দুল্লাহ কুলুতাতি কিরমানি