হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

৭৩৫ হিজরি সনে। সহিহ বুখারির ২০ খণ্ড বিশিষ্ট একটি ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন তিনি। এছাড়াও তিনি ‘আল ইহতিমাম বিতালখিসিল ইলমাম’ এবং ‘আল কিদহুল মুআল্লা ফিল কালামি আ’লা বা’দি আহাদিসিল মুহাল্লা’ কিতাবের লেখক।

আরো জানতে হুসাইনির করা ‘যাইলু ত্বাযকিরাতিল হুফফাজ’ দ্রষ্টব্য।

৮০.

আমিনুদ্দিন মুহাম্মদ ইবনে ইবরাহিম ওয়ানি রহ.। তিনি মৃত্যুবরণ করেছেন ৭৩৫ হিজরি সনে। আল্লামা সুয়ূতি কৃত ‘যাইলু ত্ববাকাতিল হুফফাজ’ দ্রষ্টব্য।

৮১.

আবু আব্দুল্লাহ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আলি ইবনে আবয়াক সারূজি রহ.। ৭১৪ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। আর মৃত্যুবরণ করেন ৭৪৪ হিজরিতে। সুয়ূতি কৃত ‘যাইলু ত্ববাকাতিল হুফফাজ’ দ্রষ্টব্য।

৮২.

আবুল হাসান আলাউদ্দিন আলি ইবনে উসমান ইবনে ইবরাহিম ইবনে মুস্তফা মারদিনি রহ.। ‘আল জাওহারুন নাকিঈ’ নামের একটি গ্রন্থের রচয়িতা তিনি। ৭৪৯ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। জামাল যাইলাঈ, আব্দুল কাদের কুরাশি, ‘আল মু’তাসার মিনাল মুখতাসার মিন মুশকিলিল আসার’ কিতাবের লেখক জামাল মালাত্বি এবং যায়ন ইরাকি ছিলেন আবুল হাসান মারদিনির ছাত্র। বিস্তারিত জানতে দেখুন সুয়ুতি কৃত ‘যুযুলু তাযকিরাতিল হুফফাজ’।

৮৩.

হাফেজ ইবনুল ওয়ানি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে ইবরাহিম রহ.। ৭৪৯ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তাঁর সম্পর্কে জানতে হুসাইনির করা ‘যাইলু ত্বাযকিরাতিল হুফফাজ’ দ্রষ্টব্য।

৮৪.সিরাজুদ্দিন আবু হাফস উমর ইবনে আলি ইবনে উমর কাযভিনি রহ.। আপন সময়ে তিনি ছিলেন ইরাকের বিশিষ্ট মুহাদ্দিস। ৭৫০ হিজরিতে ইন্তেকাল হয় উনার।

আল্লামা জালালুদ্দিন সুয়ূতি ‘তাদরিবুর রাবি’ গ্রন্থের ২১৮ নং পৃষ্ঠার ২৩ নম্বর প্রকারের আলোচনায় সপ্তম মাসআলার নিকটে স্পষ্ট করে বলেছেন, আবু হাফস উমর একজন হানাফি মুহাদ্দিস।

আবু হাফস রহ. লিখিত একটি ‘ফিহরিসত’ আছে। (ফিহরিসত মানে এমন কিতাব যেখানে সকল বিষয়ের তৎকালীন কিতাবাদি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের তালিকা থাকে।) এছাড়াও তিনি ইমাম বাগাভি রচিত ‘মাসাবিহুস সুন্নাহ’ তে থাকা মাওযু’ হাদিসগুলো সংকলন

«<
102
>»